উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল আছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে মহানবি (স)-এর হিলফুল ফুজুল শান্তিসংঘ গঠনের মিল রয়েছে। হযরত মুহাম্মদ (স)-এর জীবনের প্রতিটি কাজ মানবজাতির জন্য পথনির্দেশনা ও আদর্শ শিক্ষা। তাঁর গঠিত হিলফুল ফুজুল শান্তিসংঘের শিক্ষা আজও মানবজাতিকে শান্তির পথে পরিচালিত করছে। উদ্দীপকের সমিতি সংঘেরই ইঙ্গিত দেয়। উদ্দীপকে বলা হয়েছে, কয়েকজন যুবক অন্যায় থেকে বেঁচে থাকার জন্য ঐক্যবদ্ধ একটি সমিতি গঠন করে। হযরত মুহাম্মদ (স)-ও কিশোর বয়সে এমন একটি সমিতি গঠন করে আরব সমাজে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তৎকালীন আরব ছিল জাহেলিয়াতে পরিপূর্ণ। সমাজের সর্বত্র অন্যায়-অবিচার বিরাজমান ছিল। বিশেষ করে মক্কার অদূরে আয়োজিত উকাজ মেলার বিভিন্ন প্রতিযোগিতাকে কেন্দ্র করে ৫৮৪ খ্রিষ্টাব্দে ফিজার যুদ্ধ শুরু হয়েছিল । পবিত্র জিলকদ মাসে এ যুদ্ধ শুরু হয় বলে একে হারবুল ফিজার বা অন্যায় সময় বলা হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এ যুদ্ধের ভয়াবহতা বালক মুহাম্মদ (স)-এর মনে গভীর রেখাপাত করে। তিনি আরব সমাজ থেকে সব অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতন বন্ধ করার উদ্যোগ নেন। সমাজের সর্বত্র শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ৫৯০ খ্রিষ্টাব্দে শান্তিপ্রিয় কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে 'হিলফুল ফুজুল' নামের শান্তিসংঘ গঠন করেন। এ সংঘ আজও সমাজে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত ও আদর্শ হিসেবে কাজ করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের সমিতি গঠনের সাথে 'হিলফুল ফুজুল' গঠনের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল আছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর