উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা উহুদ যুদ্ধের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। যুদ্ধে জয়লাভের জন্য সেনাপতির নির্দেশনা অনুসরণ এবং আন্তরিকতার সাথে যুদ্ধ করা আবশ্যক। নেতৃত্বের আদেশ অমান্য করার কারণেই উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল । শুধু যুদ্ধক্ষেত্রে নয়, যেকোনো দলীয় কাজে ব্যর্থতা বা বিপর্যয় এড়িয়ে সফলতা লাভের জন্য কর্তৃপক্ষ বা নেতার আদেশ মেনে চলা আবশ্যক। উদ্দীপকে আলোচিত ঘটনায় এ কথার সত্যতা পাওয়া যায় । উদ্দীপকে দেখা যায়, সুন্দরবন ভ্রমণরত এভারগ্রিন কলেজের শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলা হয়েছিল। অধ্যক্ষ শিক্ষকের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের বনের ভেতর প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু কয়েকজন শিক্ষার্থী এ আদেশ অমান্য করে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানের মধ্যে সংঘটিত উহুদ যুদ্ধেও এরূপ বেদনাদায়ক ঘটনা ঘটে । মুসলিম সেনা শিবিরের একপাশে একটি সংকীর্ণ গিরিপথ ছিল । ঐ পথে শত্রুর আক্রমণের সম্ভাবনা থাকায় রাসুল (স) সেটি পাহারা দেওয়ার জন্য ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন। তিনি তাদের কোনো অবস্থাতেই গিরিপথ ত্যাগ না করার নির্দেশ দেন। কিন্তু যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় দেখে গিরিপথ রক্ষীরা তাদের অবস্থান ত্যাগ করে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঐ অরক্ষিত গিরিপথ দিয়ে কুরাইশ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ পাল্টা আক্রমণ চালান । ফলে মুসলমানরা পরাজিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উহুদ যুদ্ধের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে ? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর