উদ্দীপকে বর্ণিত চুক্তিটি মুহাম্মদ (স.)-এর সময়ে স্বাক্ষরিত কোন চুক্তির প্রতি ইঙ্গিত করে? তার শর্তসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত চুক্তিটি মুহাম্মদ (সা.)-এর সময়ে স্বাক্ষরিত হুদাইবিয়ার চুক্তির প্রতি ইঙ্গিত করে। উদ্দীপকে দেখা যায়, দীর্ঘ আলোচনার পর ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালে মিত্র শক্তি ও জার্মানির মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। ইতিহাসে যা ভার্সাই সন্ধি নামে পরিচিত। ৬২৮ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) কুরাইশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা ইতিহাসে হুদাইবিয়ার চুক্তি নামে পরিচিত। এ চুক্তির প্রধান প্রধান শর্ত হলো- ১. এ বছর অর্থাৎ সন্ধির বছর মুসলমানগণ হজ না করে মদিনায় প্রত্যাবর্তন করবে। ২. পরবর্তী বছর মুসলমানগণ হজ করতে পারবে। কিন্তু তিন দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না।। ৩. হজের উদ্দেশ্যে মুসলমানদের মক্কায় আগমনকালে তারা কেবল নিজ নিজ আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ব্যতীত অন্য কোনো মরণাস্ত্র সাথে আনতে পারবে না। ৪. মুসলমান ও কুরাইশদের মধ্যে পরবর্তী দশ বছর যুদ্ধ বন্ধ থাকবে। ৫. কোনো কুরাইশ মদিনায় গেলে মুসলমানগণ তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। ৬. আরবের যেকোনো গোত্র ইচ্ছা করলে মুসলমান বা কুরাইশদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হতে পারবে। ৭. হজের সময় কুরাইশগণ মুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করবে। ৮. মক্কার কোনো নাবালক তার অভিভাবকের পূর্ণ অনুমতি ছাড়া মুসলমানদের দলে যোগদান করলে তাকে ফেরত দিতে হবে । ৯. চুক্তির মেয়াদকালে জনসাধারণের পূর্ণ নিরাপত্তা রক্ষিত হবে এবং একে অপরের কোনো প্রকার ক্ষতিসাধন করতে পারবে না। ১০. সন্ধির শর্তাবলি উভয় পক্ষকেই পরিপূর্ণভাবে পালন করতে হবে। সন্ধিটি লেখা শেষ হলে মুসলমানদের পক্ষে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন আবু বকর (রা), ওমন বিন খাত্তাব, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস এবং কুরাইশদের পক্ষে সুহায়েল বিন আমর, মুকাররাম বিন হাফাস, হযরত আলী (রা) লেখক হিসেবে স্বাক্ষর করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ভার্সাই সন্ধির মাধ্যমে হুদাইবিয়ার সন্ধির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত চুক্তিটি মুহাম্মদ (স.)-এর সময়ে স্বাক্ষরিত কোন চুক্ত…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর