উদ্দীপকে উল্লেখিত ঘটনাতে মহানবি (স)-এর যে ঘটনাটির ইঙ্গিত পাওয়া যায় তার প্রেক্ষাপট বর্ণনা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির সাথে মহানবি (স)-এর জীবনের হুদায়বিয়ার সন্ধির ইঙ্গিত পাওয়া যায় । হিজরতের পর দীর্ঘ ছয় বছর মহানবি (স) ও তার অনুসারীগণ মদিনায় অবস্থান করেন। এ সময় তারা জন্মভূমি মক্কা দর্শন ও হজ পালন করতে পারেননি। তৎকালীন আরবের নিয়ম অনুসারে জিলকদ মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। এজন্য মহানবি (স) তাঁর ১৪০০ জন সাহাবি নিয়ে ষষ্ঠ হিজরির জিলকদ মাসের ২৫ তারিখ মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন । মহানবি (স) যখন উসফান নামক স্থানে পৌঁছান তখন সুফিয়ান আলকারীর পুত্র বিশর মহানবি (স)-এর সাথে সাক্ষাৎ করে বলেছিলেন, হে আল্লাহর রাসুল কুরাইশরা আপনার যাত্রার সংবাদ পেয়ে চিতাবাঘের চামড়ার পোশাক পরিধান করে মক্কা হতে যাত্রা করেছে। তারা প্রতিজ্ঞা করেছে আপনাকে কোনোক্রমেই মক্কায় প্রবেশ করতে দেবে না। তারা 'যতুওয়া' নামক স্থানে প্রতিরোধ গড়েছে । মহানবি (স) কুরাইশদের দুরভিসন্ধির কথা অবগত হয়ে মক্কার নয় মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। তিনি বুদাইল নামক দূত মারফত কুরাইশদের জানান যে, তারা শুধু হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছেন কুরাইশদের সাথে যুদ্ধ করতে নয়। কুরাইশগণ মহানবি (স)-এর কথায় বিশ্বাস স্থাপন করে আবওয়াকে আলোচনার জন্য পাঠায় কিন্তু আবওয়ার দুর্ব্যবহারে আলোচনা ব্যর্থ হয়। তবে পরবর্তীতে উভয়পক্ষ আলোচনা করে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঘটনাতে মহানবি (স)-এর যে ঘটনাটির ইঙ্গিত পাওয়া যায…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর