মক্কা বিজয়কে 'রক্তপাতহীন বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কুরাইশ কর্তৃক হুদাইবিয়া সন্ধি ভঙ্গের দরুন ৬৩০ খ্রিষ্টাব্দে মহানবী (সা.)-এর বিনা বাধায় প্রতিরোধহীনভাবে মক্কায় প্রবেশকে ইতিহাসে রক্তপাতহীন বিজয় বলা হয়। হুদাইবিয়া সন্ধির শর্ত ভাঙার কারণে মক্কা অভিযান অনিবার্য হয়ে পড়ে। হযরত মুহাম্মদ (সা.) মক্কা বিজয়ের পরিকল্পনা করে ১০,০০০ সৈন্য নিয়ে অষ্টম হিজরিতে মক্কা অভিমুখে যাত্রা করেন। তবে রাসুল (সা.) সকলকে নির্দেশ দিয়েছিলেন যে, যতক্ষণ না তোমাদের সাথে কেউ লড়াই করবে, তোমরাও কারও সাথে লড়াই করবে না। কুরাইশরা সামান্য বাধা তৈরি করলেও মুসলমান সৈন্যবাহিনীর বিশালতার সামনে তাদের মনোবল ভেঙে যায় এবং ইসলামে দীক্ষিত হওয়ার মধ্য দিয়ে কুরাইশরা যুদ্ধে বিরতি দেয়। পরবর্তীতে দলে দলে কুরাইশগণ ইসলামের পতাকাতলে সমবেত হন। এজন্য মক্কা বিজয়কে ঐতিহাসিকগণ রক্তপাতহীন বিজয় বলে আখ্যায়িত করেন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মক্কা বিজয়কে 'রক্তপাতহীন বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর