উদ্দীপকের হযরত ইব্রাহীম (আ.)-এর সাথে তোমার পঠিত কোন মহান ব্যক্তির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হযরত ইব্রাহীম (আ.)-এর সাথে আমার পঠিত মহান ব্যক্তি হযরত মুহাম্মদ (সা.)-এর সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা করা হলো- হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ (প্রশংসিত) এবং তার মা নাম রাখেন আহম্মদ (চরম প্রশংসাকারী)। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) নবুয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হযরত মুহাম্মদ (সা.) এবং নবমুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। এ ঘটনা উদ্দীপকের ইব্রাহিম (আ.)-এর জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকে দেখা যায়, ইব্রাহিম (আ.) খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তিনি আল্লাহর ঐশীবাণী পেয়ে তাওহিদের দাওয়াত দিতে শুরু করলে মূর্তিপূজারি নমরুদ তার বিরোধিতা করে। অবশেষে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের মাধ্যমে হত্যার চেষ্টা করা হলে তিনি নিজ মাতৃভূমি ত্যাগ করে সিরিয়ায় গমন করে। অতএব বলা যায়, উদ্দীপকের ইব্রাহিম (আ.)-এর সাথে হযরত মুহাম্মদ (সা.)-এর সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকের হযরত ইব্রাহীম (আ.)-এর সাথে তোমার পঠিত কোন মহান ব্যক্তির স…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর