উদ্দীপকের ঘটনার সাথে মহানবি (সা.)-এর সময়ে সংঘটিত খন্দকের যুদ্ধের কী সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে মহানবি (সা.)-এর সময় সংঘটিত খন্দকের যুদ্ধের পরিখা খননের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে প্রতিবন্ধকতা তৈরির সাদৃশ রয়েছে। উদ্দীপকে দেখা যায়, মুক্তিযুদ্ধের সময় ঢাকা-নরসিংদী মহাসড়কে বড় বড় গাছ কেটে ফেলে রেখে এবং লোহার পিলার ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে বৃহত্তর জনপদ শত্রুদের হামলা থেকে রক্ষা পায়। অনুরূপ খন্দকের যুদ্ধে পরিখা খননের মাধ্যমে মদিনার উন্মুক্ত পাশ বিচ্ছিন্ন করা হয়। ফলে কাফিররা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মদিনায় প্রবেশ করতে পারেনি এবং মদিনা রক্ষা পায়। বদরের যুদ্ধে মক্কার কাফিররা চরমভাবে পরাজিত হয়ে তার প্রতিশোধ গ্রহণের জন্য উহুদের যুদ্ধে অবতীর্ণ হয়। সেখানে সুবিধা করতে না পেরে তারা ইসলাম ও মুসলমানদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য খন্দকের যুদ্ধে লিপ্ত হয়। ৬২৭ সালের ৩১ মার্চ মুশরিক, কুরাইশ, ইহুদি ও বেদুইনরা সর্বাধিনায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণ করে। মহানবি (সা.) হযরত সালমান ফারসির পরামর্শে মদিনার উন্মুক্ত দিকে একটি পরিখা খনন করেন। পরিখা খননের মাধ্যমে মদিনাকে রক্ষা করায় কুরাইশ বাহিনী বিস্মিত হয়। পরিখা পেরিয়ে হামলা করতে ব্যর্থ হয়ে তারা মদিনাকে ২৭ দিন পর্যন্ত অবরোধ করে রাখে। কিন্তু দীর্ঘ অবরোধের ফলে শত্রু বাহিনীতে খাদ্য পানীয়ের অভাব দেখা দেয় ও ঝড়ো হাওয়ায় তাদের তাঁবু উড়ে যায়। পরিশেষে তারা ব্যর্থ মনোবল নিয়ে ফিরে যায়। উদ্দীপকেও অনুরূপ চিত্র দেখা যায়। যেখানে রাস্তায় বড় গাছ ও পিলার ফেলে রাখায় হানাদার পাকিস্তানি আর্মি এলাকায় প্রবেশ করতে সাহস পায়নি। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের অনুরূপ রণকৌশল তথা যোগাযোগ বিচ্ছিন্ন করার কৌশল খন্দকের যুদ্ধের পরিখা খননের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করার কৌশলের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে মহানবি (সা.)-এর সময়ে সংঘটিত খন্দকের যুদ্ধের কী…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর