উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে মহানবীর হিলফুল ফুজুল শান্তিসংঘ গঠনের মিল আছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের সিঙ্গাপুরে বিভিন্ন অনৈতিক কাজ ব্যবহারকারী বৃদ্ধি পায়। আর এর থেকে বাঁচতে কয়েকজন যুবক মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমিতি গঠন করেন। সমিতি গঠনের পরে তারা কিছু কর্মসূচি গ্রহণ করেন এবং সে অনুযায়ী অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন। যার ফলে অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর একটি শ্রেষ্ঠ ও সভ্য জাতিতে পরিণত হয়। মহানবীর জন্মপরবর্তী সময় আরব ছিল জাহিলিয়াতে পরিপূর্ণ। তখন আরবে ছিল অন্যায় অবিচার। এছাড়াও ৫৮৪ খ্রিস্টাব্দে মক্কার অদূর অবস্থিত উকাজ মেলার বিভিন্ন প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুরু হয়েছিল যুদ্ধ। আর এই যুদ্ধ পাঁচ বছর ধরে স্থায়ী ছিল। এ যুদ্ধের ভয়াবহতা মহানবীর মনে রেখাপাত করে। তাই উদ্দীপকের মত মহানবীও কিশোর বয়সে মক্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তিনি মক্কা থেকে সকল অন্যায়-অবিচার, শোষণ, জুলুম, অত্যাচার বন্ধের জন্য উদ্যোগ নেন। তাই ৫৯০ খ্রিস্টাব্দে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এতে করে মক্কায় শান্তি ফিরে আসে। হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য পথ নির্দেশনা ও আদর্শ শিক্ষা। তার গঠিত হিলফুল ফুজুল শান্তি সংঘ আজও মানব জাতিকে শান্তির পথে পরিচালিত করছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে মহানবীর হিলফুল ফুজুল শান্তিসংঘ গঠনের মিল আছে।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল আছ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর