মহানবী (সা.) এর রাজনৈতিক ও সামাজিক চিন্তার সাথে উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিংকনের রাজনৈতিক ও সামাজিক দর্শনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলো মূল্যায়ন কর।
উত্তর: মহানবী (সা.) এর রাজনৈতিক ও সামাজিক চিন্তার সাথে উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিংকনের রাজনৈতিক ও সামাজিক দর্শনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিম্নে মূল্যায়ন করা হলো: মহানবী (সা.) ও আব্রাহাম লিংকনের কাজের মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও মহানবীর চিন্তার পরিধি ছিল অনেক বিস্তৃত। সেই সময়ে আরব সমাজে লুটতরাজ, ছিনতাই, ব্যভিচারসহ নানা ধরনের অন্যায় কাজ প্রচলিত ছিল। মহানবী আরব সমাজের এই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশাল সংস্কার করেন। আমেরিকায়ও দাস ব্যবস্থা নিয়ে গৃহযুদ্ধ থাকায় আব্রাহাম লিংকন তখন আমেরিকা কে মুক্তির পথ দেখিয়েছিলেন। এই দিক দিয়ে মহানবীর কাজের প্রতিফলন দেখা যায় আব্রাহাম লিংকনের কাজে। আব্রাহাম লিংকন গণতন্ত্র বলতে সাধারণের ইচ্ছা, মানবাধিকার ও জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন বলে মনে করতেন। মানবজাতির সার্বিক কল্যাণ সামনে রেখে তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। মহানবী (সা.) ও এই বিষয়গুলো লক্ষ্য করে সমাজ ও রাজনৈতিক উন্নয়ন করলেও মহানবীর চিন্তাভাবনা ছিল আরও প্রসারিত। তিনি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মৈত্রী ও সাম্যের মাঝে। যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। তিনি একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করেন। বিদায় হজের ভাষণেও তিনি অভিজাত্যের গৌরব, কৌলিন্য প্রথা, জোর যার মুল্লুক তার নীতি নিষিদ্ধ করেন। তিনি মানবতাবোধকে সবার উপরে স্থান দেন। এছাড়াও তিনি সমাজে নারীর মর্যাদা এবং দাস-দাসীদের সঠিক মর্যাদা প্রদান করেন। আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের সেবা করাই ইসলামী রাষ্ট্রের কাজ, এই ধারার সরকার ব্যবস্থা মদিনায় তিনি প্রথম চালু করেন।তাই সর্বোপরি বলা যায়, মহানবী ও আব্রাহাম লিংকনের সামাজিক ও রাজনৈতিক সংস্কারের চিন্তার কিছু সাদৃশ্য থাকলেও মহানবীর দর্শন অনেক বিস্তৃত, কার্যকর ও সুদূরপ্রসারী।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মহানবী (সা.) এর রাজনৈতিক ও সামাজিক চিন্তার সাথে উদ্দীপকে বর্ণিত আব্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর