শেয়ারFacebookWhatsApp

উক্ত সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়েছে কেন? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদর্শন করো।

উত্তর: উক্ত সন্ধিকে তথা হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়। নিম্নে উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদর্শন করা হলো: ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। মহানবীর রাজনৈতিক জীবনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ এটি। সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আপাত দৃষ্টিতে এই সন্ধিপত্র কুরাইশদের অনুকূলের সম্পাদিত হয়েছে বলে মনে হলেও মূলত এটি ছিল ওই মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। কেননা দূরদৃষ্টিতে বিচার করলেই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এটি সর্বতোভাবে মুসলিম স্বার্থের অনুকূলে ছিল। কেননা এই চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। যার ফলে মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে। যার ফলে কুরাইশরা মহানবীকে একজন মহান নেতা এবং মদীনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির ফলে একদিকে যেমন মুসলমানদের নিশ্চিন্ত হয়ে বসবাসের সুযোগ আসে অন্যদিকে এর ফলে ইসলামের প্রচারপ্রসার দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। বিভিন্ন সম্প্রদায়ের লোক দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এবং ইসলামের শক্তি বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে ৬৩০ খ্রিস্টাব্দে মুসলমানরা বিনা রক্তপাতে মক্কা বিজয় করে। অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ সফল বয়ে আনে। এছাড়াও এটি ছিল মুসলমান স্বতন্ত্র: শক্তির একটি বহিঃপ্রকাশ যা মহানবীর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং স্বীকৃতির মাধ্যমে ইসলামের শক্তি সুসংহত রূপ লাভ করতে সাহায্য করে। তাই হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

উক্ত সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়েছে কেন? তো…

উদ্দীপক

ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজার রবিন ও জর্ডানের প্রধানমন্ত্রী আবদেল সালাম আল মাজলির মধ্যে ১৯৯৮ সালে ২৬ অক্টোবর এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে উভয় দেশ পরিবর্তিতে কোন সংঘর্ষে লিপ্ত হবে না— এ শর্তে একমত হয়। আর এই চুক্তি দ্বারা উভয় দেশের জনসাধারণের পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা এবং এক দেশ হতে অন্য দেশের উপর কোন আঘাত আসবে না বা এক দেশ দ্বারা অন্য দেশের কোন ক্ষতি হবে না বলে একমত হয়। তাছাড়া এই চুক্তি দ্বারা এক দেশ অন্য দেশকে আক্রমণের ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবে ঐকমত্য পোষণ করে। তবে আলজাজিরা নিউজ চ্যানেলের এক নিউজ বিশ্লেষণ বলা হয় যে, এ চুক্তি ছিল জর্ডানের পরোক্ষ বিজয়।

Dhaka · 2021

উত্তর

৬২৫ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে সংঘটিত হয়।

উত্তর

শত্রুবাহিনী থেকে আত্মরক্ষার্থে খন্দকের যুদ্ধে কৌশল হিসেবে মহানবী (সাঃ) পরিখা খনন করেছিলেন। খন্দকের যুদ্ধে কুরাইশ ও তাদের মিত্রদের বিশাল সৈন্যবাহিনীকে মোকাবিলার জন্য মোহাম্মদ( সাঃ) পারসিক সাহাবী সালমান ফারসি ( রাঃ) এর পরামর্শ শহরের অরক্ষিত স্থানে গভীর পরিখা খননের ব্যবস্থা করেন। মহানবী (সা) ৩ হাজার সাহাবাকে সাথে নিয়ে রমজান মাসে মদিনার উত্তর ও পশ্চিম দিকে গভীর পরিখা খনন করেন। তাই কুরাইশ ও মিত্রবাহিনী মদিনার নগরী অবরোধ করল তারা মদিনায় প্রবেশ করতে না পারায় মুসলমানরা চরম ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবী (সাঃ) এর হুদায়বিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকে ইসরাইল এবং জর্ডানের মধ্যে ১৯৯৪'সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে এক দেশ অন্য দেশের উপর কোন আঘাত হানবে না, আক্রমণের ভীতি পরিদর্শন করবে না এবং কোন প্রকার সংঘর্ষে লিপ্ত হবে না বলে ঐক্যমত্য পোষণ করে। এর ফলে দুই দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়। ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। হুদায়বিয়ার সন্ধির শর্তগুলোও উদ্দীপকের ইসরাইল এবং জর্ডানের চুক্তির শর্তগুলোর অনুরুপ। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে বলেও হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ করা ছিল। আর এই সন্ধির মেয়াদকালে জনগণের পূর্ণ নিরাপত্তা রক্ষা করা এবং একে অপরের ক্ষতিসাধন করবে না বলেও সন্ধি স্বাক্ষরকারীকরণ একমত হন। এই হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কেননা এটি ছিল কুরাইশদের বিরুদ্ধে মুসলমানদের শ্রেষ্ঠ বিজয়।

উত্তর

উক্ত সন্ধিকে তথা হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়। নিম্নে উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদর্শন করা হলো: ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। মহানবীর রাজনৈতিক জীবনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ এটি। সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আপাত দৃষ্টিতে এই সন্ধিপত্র কুরাইশদের অনুকূলের সম্পাদিত হয়েছে বলে মনে হলেও মূলত এটি ছিল ওই মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। কেননা দূরদৃষ্টিতে বিচার করলেই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এটি সর্বতোভাবে মুসলিম স্বার্থের অনুকূলে ছিল। কেননা এই চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। যার ফলে মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে। যার ফলে কুরাইশরা মহানবীকে একজন মহান নেতা এবং মদীনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির ফলে একদিকে যেমন মুসলমানদের নিশ্চিন্ত হয়ে বসবাসের সুযোগ আসে অন্যদিকে এর ফলে ইসলামের প্রচারপ্রসার দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। বিভিন্ন সম্প্রদায়ের লোক দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এবং ইসলামের শক্তি বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে ৬৩০ খ্রিস্টাব্দে মুসলমানরা বিনা রক্তপাতে মক্কা বিজয় করে। অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ সফল বয়ে আনে। এছাড়াও এটি ছিল মুসলমান স্বতন্ত্র: শক্তির একটি বহিঃপ্রকাশ যা মহানবীর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং স্বীকৃতির মাধ্যমে ইসলামের শক্তি সুসংহত রূপ লাভ করতে সাহায্য করে। তাই হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

ক
হিজরত অর্থ কী?
খ
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
গ
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
ঘ
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।

হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিজরত অর্থ কী?

হিজরত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

ক
হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
খ
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

ক
মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
খ
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।হিজরত অর্থ কী?উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচমুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।