মুহাজির কারা ? ব্যাখ্যা করো ।
উত্তর: ইসলামের প্রতি আনুগত্য ও ভালোবাসার জন্য যারা জন্মভূমির মায়া ত্যাগ করে হিজরত করেন (দেশত্যাগ/বিদেশ গমন) তাদেরকে মুহাজির বলা হয়। 'মুহাজির' আরবি শব্দ। এর অর্থ হিজরতকারী। মক্কায় ইসলাম প্রচারের কারণে কুরাইশরা মহানবি (স) এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের ওপর অমানবিক নির্যাতন চালালে আল্লাহর নির্দেশে তারা জন্মভূমি ও স্বজনদের মায়া কাটিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন। মহানবি (স) এসব দেশত্যাগকারীকে মুহাজির নামে অভিহিত করেন ।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মুহাজির কারা ? ব্যাখ্যা করো ।
উত্তর