শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, উক্ত যুদ্ধ অর্থাৎ উহুদ যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল। উহুদ যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করা সত্ত্বেও নেতার নির্দেশ না মানার কারণে মুসলিম বাহিনী পরাজিত হয়। এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমান ও ধৈর্যের এক অগ্নিপরীক্ষা। ঐতিহাসিক এম ওয়াট বলেন, উহুদের যুদ্ধে এ চরম অবস্থায় না পড়লে মুসলমানরা বুঝতে পারত না, তারা কতটুকু খাঁটি। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা পরে একটি সুশৃঙ্খল এবং অপরাজেয় সামরিক জাতিতে পরিণত হয়। উদ্দীপকে বর্ণিত এভারগ্রিন কলেজের কিছু শিক্ষার্থী অধ্যক্ষের নির্দেশ অমান্য করে মারাত্মক বিপদে পড়ে। অন্য শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। একই ভাবে উহুদ যুদ্ধে গিরিপথ রক্ষায় নিয়োজিত মুসলিম সৈন্যরা তাদের দায়িত্বে অবহেলা করায় মুসলিম বাহিনী পরাজিত হয়। ফলে যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অগ্রাহ্য করা এবং বিশৃঙ্খল হওয়া যে কতো বড় বিপদজনক, মুসলমানরা তা মর্মে মর্মে অনুভব করেন। পরবর্তীকালে আর কোনো যুদ্ধেই তারা এরূপ মারাত্মক ভুল করেনি। উহুদ যুদ্ধের শিক্ষা পরবর্তী যুদ্ধসমূহে (খন্দক, খাইবার, মুতা প্রভৃতি) মুসলমানদের জয়লাভ করার জন্য বেশ সহায়ক হয়েছিল। উহুদ যুদ্ধ মুসলমানদের নেতৃত্বের আদেশ মেনে চলার শিক্ষা দেয়। এ মহান শিক্ষা কাজে লাগিয়ে তারা পুরো আরব উপদ্বীপ জয় করার পর শক্তিশালী সাসানীয় এবং বাইজান্টাইন সাম্রাজ্য করায়ত্ত করেছিল। সুতরাং বলা যায়, উহুদ যুদ্ধের শিক্ষা মুসলমানদের অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসল…

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

উত্তর

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি ছিলেন আবু জেহেল।

উত্তর

হুদায়বিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ সাফল্য বয়ে আনায় এটিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয়। ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি একটি যুগান্তকারী ঘটনা। আপাতদৃষ্টিতে এ সন্ধির শর্তগুলো মুসলমানদের স্বার্থের প্রতিকূলে বলে মনে হলেও বাস্তবে এর ফলাফল মুসলমানদের জন্য অনুকূল ছিল। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশরা মহানবি (স)কে মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। ফলে মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। দশ বছরের জন্য যুদ্ধ বন্ধের চুক্তি হওয়ায় রাসুল (স) ইসলাম প্রচারে মনোযোগ দিতে পারেন। আবার হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের কারণেই মুসলমানরা মক্কায় অভিযান চালিয়ে তা জয় করে। এসব কারণে এ সন্ধিকে মুসলমানদের জন্য 'ফাতহুম মুবিন' বা প্রকাশ্য বিজয় বলা হয়।

উত্তর

উদ্দীপকে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা উহুদ যুদ্ধের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। যুদ্ধে জয়লাভের জন্য সেনাপতির নির্দেশনা অনুসরণ এবং আন্তরিকতার সাথে যুদ্ধ করা আবশ্যক। নেতৃত্বের আদেশ অমান্য করার কারণেই উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, যেকোনো দলীয় কাজে ব্যর্থতা বা বিপর্যয় এড়িয়ে সফলতা লাভের জন্য কর্তৃপক্ষ বা নেতার আদেশ মেনে চলা আবশ্যক। উদ্দীপকে আলোচিত ঘটনায় এ কথার সত্যতা পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, সুন্দরবন ভ্রমণরত এভারগ্রিন কলেজের শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলা হয়েছিল। অধ্যক্ষ শিক্ষকের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের বনের ভেতর প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু কয়েকজন শিক্ষার্থী এ আদেশ অমান্য করে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানের মধ্যে সংঘটিত উহুদ যুদ্ধেও এরূপ বেদনাদায়ক ঘটনা ঘটে। মুসলিম সেনা শিবিরের একপাশে একটি সংকীর্ণ গিরিপথ ছিল । ঐ পথে শত্রুর আক্রমণের সম্ভাবনা থাকায় রাসুল (স) সেটি পাহাড়া দেওয়ার জন্য ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন। তিনি তাদের কোনো অবস্থাতেই গিরিপথ ত্যাগ না করার নির্দেশ দেন । কিন্তু যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় দেখে গিরিপথ রক্ষীরা তাদের অবস্থান ত্যাগ করে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঐ অরক্ষিত গিরিপথ দিয়ে কুরাইশ সেনাপতি খালিদ -বিন ওয়ালিদ পাল্টা আক্রমণ চালান। ফলে মুসলমানরা পরাজিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উহুদ যুদ্ধের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

হ্যাঁ, উক্ত যুদ্ধ অর্থাৎ উহুদ যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল। উহুদ যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করা সত্ত্বেও নেতার নির্দেশ না মানার কারণে মুসলিম বাহিনী পরাজিত হয়। এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমান ও ধৈর্যের এক অগ্নিপরীক্ষা। ঐতিহাসিক এম ওয়াট বলেন, উহুদের যুদ্ধে এ চরম অবস্থায় না পড়লে মুসলমানরা বুঝতে পারত না, তারা কতটুকু খাঁটি। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা পরে একটি সুশৃঙ্খল এবং অপরাজেয় সামরিক জাতিতে পরিণত হয়। উদ্দীপকে বর্ণিত এভারগ্রিন কলেজের কিছু শিক্ষার্থী অধ্যক্ষের নির্দেশ অমান্য করে মারাত্মক বিপদে পড়ে। অন্য শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। একই ভাবে উহুদ যুদ্ধে গিরিপথ রক্ষায় নিয়োজিত মুসলিম সৈন্যরা তাদের দায়িত্বে অবহেলা করায় মুসলিম বাহিনী পরাজিত হয়। ফলে যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অগ্রাহ্য করা এবং বিশৃঙ্খল হওয়া যে কতো বড় বিপদজনক, মুসলমানরা তা মর্মে মর্মে অনুভব করেন। পরবর্তীকালে আর কোনো যুদ্ধেই তারা এরূপ মারাত্মক ভুল করেনি। উহুদ যুদ্ধের শিক্ষা পরবর্তী যুদ্ধসমূহে (খন্দক, খাইবার, মুতা প্রভৃতি) মুসলমানদের জয়লাভ করার জন্য বেশ সহায়ক হয়েছিল। উহুদ যুদ্ধ মুসলমানদের নেতৃত্বের আদেশ মেনে চলার শিক্ষা দেয়। এ মহান শিক্ষা কাজে লাগিয়ে তারা পুরো আরব উপদ্বীপ জয় করার পর শক্তিশালী সাসানীয় এবং বাইজান্টাইন সাম্রাজ্য করায়ত্ত করেছিল। সুতরাং বলা যায়, উহুদ যুদ্ধের শিক্ষা মুসলমানদের অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

ক
হিজরত অর্থ কী?
খ
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
গ
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
ঘ
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।

হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিজরত অর্থ কী?

হিজরত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

ক
হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
খ
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

ক
মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
খ
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।হিজরত অর্থ কী?উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচমুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।