উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।
উত্তর: মহানবি (স)-এর উক্ত পদক্ষেপ অর্থাৎ মদিনা সনদের ওপর ভিত্তি করে শক্তিশালী মদিনা রাষ্ট্র গড়ে উঠেছিল। মুহাম্মদ (স)-এর প্রণীত মদিনা সনদে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব প্রতিষ্ঠার মহান আদর্শ বর্ণিত হয়েছে। এতে সবার অধিকার সংরক্ষণের মাধ্যমে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যাবতীয় দিকনির্দেশনা রয়েছে। এ সনদই ছিল শক্তিশালী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি। মদিনা সনদ মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে হিংসা, বিদ্বেষ ও কলহের অবসান ঘটায়। অসাম্প্রদায়িক চেতনার এ সুমহান শিক্ষা উদ্দীপকে বর্ণিত রহমতপুর এলাকার সমিতিটিতেও দেখা যায়। নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়। মদিনা সনদও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে অনন্য রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখে। এ সনদ পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত মদিনাবাসীর মধ্যে শান্তি বয়ে আনে। মদিনার বিবদমান আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মিলন এর প্রকৃষ্ট উদাহরণ। এ সনদের মাধ্যমে মদিনায় দীর্ঘসময় ধরে চলা বুয়াসের যুদ্ধের অবসান হয় এবং রক্তপাতের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় মদিনাবাসী একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত হয়। মদিনাবাসীর সহায়তায় মহানবি (স) বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে আরবের বুকে মদিনাকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হন। পরবর্তীকালে খুলাফায়ে রাশেদিনের সময় এটি একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয় । উপরের আলোচনার আলোকে বলা যায়, মদিনা সনদই ছিল শক্তিশালী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর