উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে ? বাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের শাসকের সাথে খলিফা হযরত ওমর (রা)-এর মিল রয়েছে। হযরত আবু বকর (রা) ৬৩৪ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর তীক্ষ্ণ মেধাসম্পন্ন ও সাহসী ব্যক্তিত্ব হযরত ওমর (রা) খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে হযরত ওমর (রা) খিলাফত সম্প্রসারণের কাজকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং এ কাজে তিনি সফলও হয়েছিলেন। উদ্দীপকের শাসকের কাজেও ওমর (রা)-এর রাজ্যবিস্তার নীতির প্রতিচ্ছবি লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, সুলতান মুহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেক সুলতান হিসেবে মনোনীত হন। তিনি সাম্রাজ্যের পরিধি আগের তুলনায় অনেক বিস্তৃত করেন। তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না বরং একজন সফল প্রশাসকও ছিলেন। ওমর (রা) ও তার সাম্রাজ্যের সীমা অনেক বেশি সম্প্রসারণ করেন। এ সম্পর্কে পি. কে হিট্টি বলেন, “আৰু বকরের সময় মুসলিম বাহিনী বিজয় যাত্রা শুরু করে এবং ওমরের সময় এসে এক অভাবনীয় সাফল্য লাভ করে।” তার দশ বছরের শাসনামলে মুসলমানরা অসাধারণ রণনৈপুণ্য এবং যোগ্যতায় পরাক্রমশালী রোমান ও পারস্য সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে করায়ত্ত করেন। তার আমলে মুসলিম সাম্রাজ্যের সীমা পারস্য, সিরিয়া ও মিসর পর্যন্ত প্রসারিত হয়। ওমর (রা)- কে অর্ধ পৃথিবীর শাসক বলা হয়। মোটকথা মহানবি (স) আরবে যে ইসলামি সাধারণতন্ত্রের সূচনা করেছিলেন হযরত ওমর (রা) সেটিকে একটি বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সাম্রাজ্যকে ঢেলে সাজানো এবং সঠিকভাবে পরিচালনা করে তিনি দক্ষ ও সফল প্রশাসক হিসেবে খ্যাতি লাভ করেন। সুতরাং বোঝা যায়, হযরত ওমর (রা)-এর সাথে উদ্দীপকের শাসক কুতুবদ্দিন আইবেকের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে ? বাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর