উদ্দীপকের ভন্ড পিরের সাথে আবু বকর (রা)-এর সময়কার ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)-এর শাসনামলে ভন্ড নবির আবির্ভাবের ঘটনার সাথে উদ্দীপকে বর্ণিত ভন্ড পিরদের মিল রয়েছে। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, প্রাচীন বাংলায় বিভিন্ন অঞ্চলে ভন্ড পিরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের এরূপ কর্মকান্ডের সাথে মহানবি (স)-এর মৃত্যুর পর আবু বকর (রা)-এর খিলাফতকালের কিছু ভণ্ড নবির কর্মকান্ডের সামঞ্জস্য রয়েছে। বিশ্বমানবতার উত্তম আদর্শ হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যুর (৬৩২ খ্রি.) পর গোটা মুসলিম জাহানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় কিছু লোক হীনস্বার্থ উদ্ধারের জন্য নিজেদেরকে নবি হিসেবে দাবি করে। আসওয়াদ আনসি, মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ ছিল এদের অন্যতম। এরা নিজেদের নবি হিসেবে ঘোষণা করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল। রাসুল (স)-এর মৃত্যু পরবর্তী সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয় উদ্দীপকেও তা লক্ষণীয়। সুতরাং উদ্দীপকের সাথে রাসুল (স)-এর ওফাতের পর এবং খুলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)-এর সময়কার ভণ্ড নবিদের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকের ভন্ড পিরের সাথে আবু বকর (রা)-এর সময়কার ভন্ড নবিদের সাদৃশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর