শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গাজান খানের সাথে খোলাফায়ে রাশেদিনের কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে গাজান খানের সাথে খোলাফায়ে রাশেদিনের খলিফা আবু বকর (রা.)-এর মিল রয়েছে। উদ্দীপকের গাজান খান ইলখানি শাসকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তিনি সংকটময় মুহূর্তে ক্ষমতা গ্রহণ করে স্বীয় মেধা ও যোগ্যতা দ্বারা হারানো রাজ্য পুনরুদ্ধার করেন। তিনি সকল বিশৃঙ্খলা ও বিদ্রোহ দূর করে সাম্রাজ্যকে রক্ষা করেন। যার ফলে তাকে ইলখানি রাজ্যের রক্ষাকারী বলা হয়। গাজান খানের সাথে খলিফা আবু বকরের মিল রয়েছে। কেননা তিনি খলিফা হয়ে অনুরূপ কার্যসম্পাদন করেন। তিনি যখন ৬৩২ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করেন তখন ইসলামি খিলাফতে চরম, অরাজকতা ও অশান্তি বিরাজমান ছিল। খিলাফত লাভের পর আবু বকরকে (রা.) অনেক সমস্যা ও বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। হযরতের (সা.) মৃত্যুর সংবাদে সমগ্র আরবে বিদ্রোহ, বিশৃঙ্খলা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। যে সমস্ক গোত্র সবেমাত্র পৌত্তলিকতা বর্জন করেছিল তারা পুনরায় পাপের দিকে ধাবিত হলো এবং সে সমস্ত প্রবঞ্চক মহানবির (সা.) জীবদ্দশায় দূরবর্তী প্রদেশে আত্মপ্রকাশ করেছিল, তখন তারাও মুসলমানদের ওপর নানাভাবে অত্যাচার শুরু করে। অল্পদিনের মধ্যে ইসলাম ধর্ম মদিনা নগরীতে সীমাবদ্ধ হয়ে পড়ে। আরব উপদ্বীপের প্রতিমা উপাসক যাযাবর সম্প্রদায়সমূহের বিরুদ্ধে এ একটি নগরকে পুনরায় যুদ্ধার্থে দন্ডায়মান হতে হলো। এ প্রসঙ্গে জনৈক আরব ঐতিহাসিক বলেন, "বিশ্বাসিগণ রাখালহীন 'মেষপালের মতো বিচরণ করছিল, তাঁদের নবি নেই, তারা সংখ্যায় অল্প এবং তাদের দুশমনের দল সংখ্যাতীত।" হযরত মুহাম্মদ (সা.)- এর অসুস্থতা ও ওফাতের সংবাদ সারা আরবে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এতে শিশু মদিনা রাষ্ট্রকে উৎখাত করার জন্য ইসলাম বিরোধী শক্তি একত্র হতে থাকে। বিশেষ করে আবস ও জুবিয়ান গোত্র এবং বেদুইনরা মদিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু আবু বকর (রা.) তাদের দমন করে ইসলামি রাষ্ট্রকে রক্ষা করেন।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

উদ্দীপকের গাজান খানের সাথে খোলাফায়ে রাশেদিনের কোন খলিফার মিল রয়েছে?…

উদ্দীপক

গাজান খান পারস্যের ইলখানি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি ইলখানি বংশের এক সংকটময় মুহূর্তে সিংহাসনে বসেন। স্বীয় প্রতিভা, সাহস, দক্ষতা ও সাংগঠনিক শক্তিবলে তিনি পারস্যের হারানো গৌরব পুনরুদ্ধার করেন। যে সমস্ত বিদ্রোহ ও বিশৃঙ্খলা সাম্রাজ্যের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল, তিনি সেগুলো কঠোর হস্তে দমন করে আসন্ন বিপদের হাত থেকে ইলখানি সাম্রাজ্যকে রক্ষা করেন। এজন্য তাকে ইলখানি সাম্রাজ্যের 'রক্ষাকারী' বলে আখ্যায়িত করা হয়।

Chittagong · 2023

উত্তর

গণিমত হলো যুদ্ধলব্ধ সম্পদ।

উত্তর

ইসলামি রাষ্ট্রের মন্ত্রণা পরিষদকে মজলিস-উশ-শূরা বলা হয়। প্রাক-ইসলামি আরবের মালার মতো মহানবি (সা.) এবং আবু বকর (রা.)-এর সময়ে পরামর্শসভা থাকলেও হযরত উমর (রা.) শাসন কার্যাদি সঠিকভাবে পরিচালনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি মন্ত্রণা পরিষদ গঠন করেন যা মজলিস-উশ-শূরা নামে পরিচিত। বিখ্যাত সাহাবি, বিশিষ্ট নাগরিক ও বেদুইন নেতাদের নিয়ে গঠিত এ সভা দুভাগে বিভক্ত ছিল। যথা: মজলিস উল-খাস ও মজলিস উল আম।

উত্তর

উদ্দীপকে গাজান খানের সাথে খোলাফায়ে রাশেদিনের খলিফা আবু বকর (রা.)-এর মিল রয়েছে। উদ্দীপকের গাজান খান ইলখানি শাসকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তিনি সংকটময় মুহূর্তে ক্ষমতা গ্রহণ করে স্বীয় মেধা ও যোগ্যতা দ্বারা হারানো রাজ্য পুনরুদ্ধার করেন। তিনি সকল বিশৃঙ্খলা ও বিদ্রোহ দূর করে সাম্রাজ্যকে রক্ষা করেন। যার ফলে তাকে ইলখানি রাজ্যের রক্ষাকারী বলা হয়। গাজান খানের সাথে খলিফা আবু বকরের মিল রয়েছে। কেননা তিনি খলিফা হয়ে অনুরূপ কার্যসম্পাদন করেন। তিনি যখন ৬৩২ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করেন তখন ইসলামি খিলাফতে চরম, অরাজকতা ও অশান্তি বিরাজমান ছিল। খিলাফত লাভের পর আবু বকরকে (রা.) অনেক সমস্যা ও বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। হযরতের (সা.) মৃত্যুর সংবাদে সমগ্র আরবে বিদ্রোহ, বিশৃঙ্খলা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। যে সমস্ক গোত্র সবেমাত্র পৌত্তলিকতা বর্জন করেছিল তারা পুনরায় পাপের দিকে ধাবিত হলো এবং সে সমস্ত প্রবঞ্চক মহানবির (সা.) জীবদ্দশায় দূরবর্তী প্রদেশে আত্মপ্রকাশ করেছিল, তখন তারাও মুসলমানদের ওপর নানাভাবে অত্যাচার শুরু করে। অল্পদিনের মধ্যে ইসলাম ধর্ম মদিনা নগরীতে সীমাবদ্ধ হয়ে পড়ে। আরব উপদ্বীপের প্রতিমা উপাসক যাযাবর সম্প্রদায়সমূহের বিরুদ্ধে এ একটি নগরকে পুনরায় যুদ্ধার্থে দন্ডায়মান হতে হলো। এ প্রসঙ্গে জনৈক আরব ঐতিহাসিক বলেন, "বিশ্বাসিগণ রাখালহীন 'মেষপালের মতো বিচরণ করছিল, তাঁদের নবি নেই, তারা সংখ্যায় অল্প এবং তাদের দুশমনের দল সংখ্যাতীত।" হযরত মুহাম্মদ (সা.)- এর অসুস্থতা ও ওফাতের সংবাদ সারা আরবে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এতে শিশু মদিনা রাষ্ট্রকে উৎখাত করার জন্য ইসলাম বিরোধী শক্তি একত্র হতে থাকে। বিশেষ করে আবস ও জুবিয়ান গোত্র এবং বেদুইনরা মদিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু আবু বকর (রা.) তাদের দমন করে ইসলামি রাষ্ট্রকে রক্ষা করেন।

উত্তর

উক্ত খলিফা তথা হযরত আবু বকর (রা.) বিদ্রোহ দমন ও শাসন ক্ষেত্রে ব্যাপক কৃতিত্ব প্রদর্শন করেন। গাজান খান যেমন ইলখানি রাজ্যের সকল বিদ্রোহ দূর করে ইলখানি রাজ্যকে রক্ষা করেন। তেমনি আবু বকর (রা.) সকল বিশৃঙ্খলা দূর করে ইসলামি রাষ্ট্র রক্ষা করেন। শিশু ইসলামি রাষ্ট্রকে রক্ষায় হযরত আবু বকর (রা.)-এর অবদান ছিল অপরিসীম। যখন অন্তবিপ্লব, হিংসা বিদ্বেষ ও গৃহযুদ্ধ, বিশৃঙ্খলা সমগ্র আরব জাতির অস্তিত্ব বিপন্নপ্রায় তখন তিনি যুদ্ধাভিযান ও অভ্যন্তরীণ বিদ্রোহ-বিশৃঙ্খলা দমনের দ্বারা নবপ্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্রকে বহিঃশত্রুরও হাত থেকে রক্ষা করেন ও রাষ্ট্রের ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করেন। খলিফা আবু বকর (রা.) সহজেই বুঝতে পেরেছিলেন যে, বিশ্বজয়ের আগে আরববাসীকে প্রথমে নিজেদেরকে বিজয় লাভ করতে হবে কারণ, সুগঠিত ও সুসংহত রাষ্ট্র ব্যতীত নিকটবর্তী শত্রুভাবাপন্ন পারস্য ও বাইজানটাইন সাম্রাজ্যকে ধ্বংস করা সম্ভবপর নয়। হযরত উমর (রা.)-এর সময় ইসলাম ধর্মের প্রচার ও রাষ্ট্রের সম্প্রসারণ খলিফা আবু বকরের রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও বলিষ্ঠ সামরিক ব্যবস্থার জন্যই কার্যকর হয়। তার শাসনামলেই অনুর্বর আরবের সীমা অতিক্রম করে মুসলমানরা ইরাক ও সিরিয়ার ভূখণ্ডে নিজেদের বিজয় গৌরব বহন করে নিয়ে গিয়েছিল। তার গৃহীত পদক্ষেপের ফলে শিশু ইসলামি রাষ্ট্র ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এবং তিনি ইসলামের ত্রাণকর্তা অভিধায় ভূষিত হন।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

ক
হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
খ
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ক
ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
খ
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
গ
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
'যুন্নুরাইন' অর্থ কী?
খ
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'যুন্নুরাইন' অর্থ কী?

'যুন্নুরাইন' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বসমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যদিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা কহুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনাউদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাহযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।'যুন্নুরাইন' অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।