'উষ্ট্রের যুদ্ধ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: ইসলামের ইতিহাসে চতুর্থ খলিফা হযরত আলি (রা) ও হযরত আয়েশা (রা)-এর মধ্যে ৬৫৬ খ্রিষ্টাব্দে সংঘটিত যুদ্ধকে 'উষ্ট্রের যুদ্ধ' বা জঙ্গে 'জামাল' বলা হয়। তৃতীয় খলিফা হযরত ওসমান (রা)-এর হত্যাকারীদের বিচার নিয়ে সৃষ্ট মতভেদের কারণে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল। হযরত আয়েশা (রা) উটের পিঠে চড়ে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন বলে একে উষ্ট্রের যুদ্ধ বলা হয়। এটি ছিল মুসলমানদের মধ্যকার প্রথম গৃহযুদ্ধ, যা মুসলিম উম্মাহর ঐক্যে ফাটল ধরিয়েছিল।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
'উষ্ট্রের যুদ্ধ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর