উদ্দীপকে ইঙ্গিতকৃত শাসক কী কী সমস্যায় পতিত হয়েছিলেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত খলিফা হযরত আবু বকর (রা) ভন্ড নবিদের উদ্ভব, স্বধর্ম ত্যাগীদের আন্দোলন, করবিরোধী আন্দোলনসহ নানাবিধ সমস্যায় পতিত হয়েছিলেন। হযরত মুহাম্মদ (স) এর মৃত্যুর পর হযরত আবু বকর (রা) খিলাফত পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি নানাবিধ সমস্যার মুখোমুখি হন। মহান আল্লাহ ও রাসুলের জন্য নির্দেশ মোতাবেক দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে সমস্যাসমূহ মোকাবিলা করে ইসলামের অবস্থান সুদৃঢ় করেন। এজন্য তাকে ইসলামের ত্রাণকর্তা হিসেবে অভিহিত করা হয়। হযরত আবু বকর (রা) খিলাফতের সূচনাকাল ছিল সঙ্কটে পরিপূর্ণ। হযরত মুহাম্মদ (স) এর মৃত্যুর পরপরই আরব সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহের অগ্নি প্রজ্বলিত হয়। মহানবি (স)-এর ইন্তেকাল হেজাজ ছাড়া প্রায় পুরো আরবে ইসলাম ধর্ম ও নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ শুরু হয়। অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যায়। নবুয়তকে লাভজনক মনে করে কিছু ব্যক্তি নিজেদের নবি বলে দাবি করে। এরা ইসলামের ইতিহাসে ভণ্ডনবি নামে পরিচিত। ভন্ড নবিদের মধ্যে অন্যতম আসওয়াদ আনসি এবং আবু বকর (রা)-এর ক্ষমতা গ্রহণের পর মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ নবুয়তের দাবি করে খিলাফতের সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনেক বেদুইন গোত্র জাকাত দানে অস্বীকার করে। এভাবে প্রায় গোটা আরবে খণ্ড খণ্ড বিদ্রোহ দেখা দেয়। রাসুল (স)-এর মৃত্যুর পর আরবের এসব বিদ্রোহী গোত্র এবং ভণ্ডনবিদের পরিচালিত আন্দোলনকে স্বধর্মত্যাগী আন্দোলন বলা হয়। এ আন্দোলনে ইহুদি, খ্রিষ্টানরা বিভিন্নভাবে সহায়তা করে খিলাফতের বিরুদ্ধে তাদের বিদ্রোহ জোরদার করে। শেষ পর্যন্ত হযরত আবু বকর (রা) বিচক্ষণতার সাথে বিশিষ্ট মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সহায়তায় ভণ্ড নবি ও বিদ্রোহীদের কঠোর হাতে দমন করেন। পরিশেষে বলা যায়, খিলাফত লাভের পর ধৈর্য ও বিচক্ষণতার সাথে নানামুখী সমস্যার সমাধান এবং ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রের একনিষ্ঠ সেবা করে হযরত আবু বকর (রা) ইসলামি খেলাফতকে রক্ষা করেছেন। তাই তাকে ইসলামের ত্রাণকর্তা হিসেবে অভিহিত করা হয়।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শাসক কী কী সমস্যায় পতিত হয়েছিলেন? বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর