ড. আব্দুল বারী ইসলামের কোন খলিফা সম্পর্কে গবেষণা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ড. আব্দুল বারী খলিফা হযরত ওমর (রা.) সম্পর্কে গবেষণা করেছেন। উদ্দীপকের বারী গবেষণা জানতে পারেন একজন যোগ্য শাসক ছিলেন যিনি শাসনকার্যের সুবিধার জন্য প্রশাসন বিকেন্দ্রীকরণ করেন। সে লক্ষ্যে তিনি তাঁর বিশাল সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশ এবং প্রদেশগুলোকে জেলায় এবং জেলাগুলোকে মহকুমায় বিভক্ত করেন। জনগণের মতামতের ভিত্তিতে তিনি প্রত্যেক প্রদেশে একজন করে 'ওয়ালি' এবং প্রত্যেক জেলায় একজন করে 'আমিল' নিযুক্ত করেন। যা হযরত ওমর (রা.) শাসন বিকেন্দ্রীকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। হযরত উমর (রা.) তাঁর সমগ্র সাম্রাজ্যকে ১৪টি প্রদেশে বিভক্ত করেছিলেন। প্রতিটি সুবায় বা প্রদেশে সাতজন বড় বড় কর্মকর্তা নিয়োগ করেছিলেন। তাঁরা কেন্দ্রীয় নীতিমালার আলোকে স্ব-স্ব সুবার শাসনকার্য পরিচালনা, করতেন। কর্মকর্তাগণ ছিলেন- ১. ওয়ালি (গভর্নর), ২. কাতিব (সচিব), ৩. কাতিবে দিওয়ান (প্রধান সামরিক উপদেষ্টা), ৪. সাহেবুল খারাজ (কালেক্টর), ৫. সাহেবুল আহদাত (পুলিশ ইন্সপেক্টর জেনারেল), ৬. সাহেবে বায়তুল মাল (ট্রেজারার) ও ৭. কাজি (বিচারক)। এসব বড় বড় কর্মচারীকে সাধারণত মজলিশে শূরার পরামর্শক্রমে নিয়োগ করা হতো। হয়রত উমর (রা.)-এর শাহাদাতের সময় বিভিন্ন ওয়ালিগণ বিভিন্ন প্রদেশের দায়িত্বে নিয়োজিত ছিলেন। সুতরাং আব্দুল বারী হযরত ওমর (রা.) এর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা জানতে পেরেছেন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
ড. আব্দুল বারী ইসলামের কোন খলিফা সম্পর্কে গবেষণা করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর