খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি কি গণতান্ত্রিক ছিল? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক ছিল। খুলাফায়ে রাশেদার কেউ নিজে খিলাফত লাভের চেষ্টা করেননি; বরং জনগণ যাকে যোগ্য মনে করত তার ওপরই এ দায়িত্ব ন্যস্ত হতো। অথচ রাজতন্ত্রে জনগণের ইচ্ছা বা নির্বাচনের কোনো মূল্য নেই। এ ব্যবস্থায় স্বৈরনেতা নিজেকে যোগ্য মনে করে ক্ষমতাসীন হন। খুলাফায়ে রাশেদিন যে ধারার খলিফা নির্বাচন করত এটা তার সম্পূর্ণ বিপরীত। খুলাফায়ে রাশেদিন কেউই নিজ থেকে নির্বাচিত হন নি। বরং সকলের পরামর্শের ভিত্তিতে তারা খিলাফতের মতো গুরুদায়িত্বে সমাসীন হয়েছিলেন। হযরত আবুবকর (রা.) ৬৩২ খ্রিষ্টাব্দে উমর (রা.)-এর মাধ্যমে এবং উপস্থিত জনগণের মতামতের ভিত্তিতে খলিফা নির্বাচিত হন। সবাই তাকে মেনে নেয়। হযরত ওমর (রা.) আবুবকর (রা.) এর মনোনয়ে ৬৩৪ খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হয়। অপরদিকে হযরত ওসমান (রা.) ওমর (রা.) কর্তৃক গঠন মনোনয়ন বোর্ড কর্তৃক নির্বাচিত হন। হযরত ওসমান (রা.) নিহত হলে মুসলিম জনগণের অনুরোধে হযরত আলী (রা.) ৬৫৬ খ্রিস্টাব্দে খলিফা হন। তাই দেখা যায় তারা কেউ অগণতান্ত্রিকভাবে নির্বাচিত হন নি। পরিশেষে বলা যায়, খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক এবং তারা জনগণের মতামত নিয়ে শাসন পরিচালনা করেন। তারা ইসলামের ইতিহাসের খলিফা নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি কি গণতান্ত্রিক ছিল? যুক্তি দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর