'রিদ্দা আন্দোলন' কী? ব্যাখ্যা কর।
উত্তর: 'রিদ্দা' আরবি শব্দ, যার অর্থ হলো স্বধর্ম ত্যাগ বা প্রত্যাবর্তন। রাসুলে করিম (সা.)-এর ওফাতের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে একশ্রেণির লোক ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে প্রত্যাবর্তন করেছিল। যা রিদ্দা আন্দোলন নামে পরিচিত। তাছাড়া একমাত্র হিজাজ ছাড়া প্রায় সমগ্র আরব দেশে নবগঠিত মুসলিম রাষ্ট্রও ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কতিপয় ভন্ডনবির উদ্ভব হয়। এসব ভন্ডনবি ও বিদ্রোহী গোত্রের বিরুদ্ধে হযরত আবু বকর (রা.) যে যুদ্ধ ঘোষণা করেন, তাকে রিদ্দার যুদ্ধ বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
'রিদ্দা আন্দোলন' কী? ব্যাখ্যা কর।
উত্তর