জেরুজালেম জয়ে খলিফা উমর (রা.)-এর মহত্ত্ব প্রকাশ পেয়েছিল- ব্যাখ্যা কর।
উত্তর: জেরুজালেম জয়ে ভৃত্যের প্রতি মহানুভবতার মাধ্যমে খলিফা উমর (রা.)-এর মহত্ত্ব প্রকাশ পেয়েছিল। উমর (রা.) সময়ে মুসলমানরা জেরুজালেম দখল করলে তিনি নিজে ভৃত্যসহকারে - সেখানে গমন করেন। তিনি সাধারণভাবে একটি উটে আরোহণ করে এ যাত্রা করেন। তিনি নিজে একবার উটের রশি ধরে টানেন ভৃত্য উটের পিঠে ওঠে আবার ভৃত্য রশি টানে তিনি উটের পিঠে উঠেন। এভাবে পালাক্রমে যখন জেরুজালেম পৌঁছান তখন ভৃত্য উটের পিঠে ছিল। সবাই ভৃত্যকে খলিফা ভেবে সাদরে গ্রহণ করেন। কিন্তু খলিফার আসল পরিচয় জেনে সবাই খলিফার মহত্ত্বে মোহিত হন।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
জেরুজালেম জয়ে খলিফা উমর (রা.)-এর মহত্ত্ব প্রকাশ পেয়েছিল- ব্যাখ্যা কর।
উত্তর