শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনা-২-এর আলোকে 'মজলিস-উশ-শূরার' গঠন ও কার্যপরিধির বৈপরীত্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা-২-এর জাতীয় সংসদের গঠন ও কার্যাবলির সাথে মজলিস-উশ-শূরার গঠন ও কার্যপরিধির বৈপরীত্য রয়েছে। উদ্দীপকের ঘটনা-২-এর জাতীয় সংসদ বাংলাদেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এছাড়াও দেশের মানুষের সমস্যা, দেশের আর্থিক ও জনকল্যাণমূলক সকল বিষয়ে সংসদে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে, হযরত উমর (রা.)-এর শাসনামলে কুরআন অনুযায়ী শাসন পরিচালিত হতো। তাই মজলিসে শূরায় আইন প্রণয়ন করা হতো না। তাছাড়া বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষবিশিষ্ট হলেও মজলিস-উশ-শূরা দুটি ভাগে বিভক্ত ছিল। 'শূরা' আরবি শব্দ। এর আভিধানিক অর্থ 'পরামর্শ'। প্রাক-ইসলামি যুগের দারুন নাদওয়ায় বায়োজ্যেষ্ঠ পরিষদের অনুকরণে রাসুল (সা.) এ পরামর্শ ব্যবস্থা চালু রাখেন। হযরত আবু বকর (রা.)-এর সময়কালেও এ ব্যবস্থা চালু ছিল। হযরত ওমর (রা.) এ ব্যবস্থাকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। তিনি সবসময় বলতেন, 'পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না'। এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিসে-শূরা বা মন্ত্রণাপরিষদ নামে পরিচিত। এটি দুই ভাগে বিভক্ত। যথা- ১. মজলিশ আল-খাস এবং ২. মজলিস আল-আম। ১. মজলিস আল-খাস: মজলিস আল-খাস ছিল উচ্চ পরিষদ। এটিকে Cabinet বলা হয়। এ পরিষদের সদস্য ছিলেন হযরত ওসমান (রা.), হযরত আলী (রা.), তালহা (রা.), যুবায়ের (রা.) আবদুর রহমান বিন আউফ (রা.) প্রমুখ বিশিষ্ট সাহাবিয়া। মদিনা মসজিদে এ মন্ত্রণাপরিষদের সভা অনুষ্ঠিত হতো। মজলিস আল-খাসের পরামর্শ ছাড়া ওমর (রা.) কোনো কাজ সম্পাদন করতেন না। খলিফা মজলিস আল-খাসের পরামর্শক্রমে প্রশাসনে কর্মচারী, প্রাদেশিক শাসনকর্তা, বিচারক নিয়োগ দিতেন। এটি ছিল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চাবিকাঠি। ২. মজলিশ আল-আম: মজলিস আল-আমের সদস্য ছিলেন প্রাদেশিক শাসক, মদিনার গণ্যমান্য ব্যক্তি, মুহাজির ও আনসাররা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য মজলিস আল-আমের বৈঠক ডাকা হতো এবং সেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হতো। বাংলাদেশের জাতীয় সংসদ আইন প্রণয়ন করলেও উমরের মজলিস-উশ-শূরা মূলত উপদেষ্টা পরিষদের ভূমিকা পালন করত। তাই গঠন প্রক্রিয়া ও কার্যপরিধির সাথে বাংলাদেশের জাতীয় সংসদের বিভিন্ন পার্থক্য রয়েছে।

HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল

উদ্দীপকের ঘটনা-২-এর আলোকে 'মজলিস-উশ-শূরার' গঠন ও কার্যপরিধির বৈপরীত…

উদ্দীপক

ঘটনা-১: বাংলাদেশে অসংখ্য মাজার রয়েছে। এ মাজারগুলোতে ভণ্ড সাধু ও সেবকরা মাজারে শায়িত পিরের আদি ভৌতিক ও অতিলৌকিক ক্ষমতার গুণকীর্তন প্রকাশ করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। মূলত এটিই হলো ধর্ম ব্যবসা। ঘটনা-২: জাতীয় সংসদ বাংলাদেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এছাড়াও দেশের মানুষের সমস্যা, দেশের আর্থিক ও জনকল্যাণমূলক সকল বিষয়ে সংসদে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ। করা হয়।

Rajshahi · 2025

উত্তর

খোলাফায়ে রাশেদুনের সময়কাল ৬৩২-৬৬১ খ্রিষ্টাব্দ।

উত্তর

'রিদ্দা' আরবি শব্দ, যার অর্থ হলো স্বধর্ম ত্যাগ বা প্রত্যাবর্তন। রাসুলে করিম (সা.)-এর ওফাতের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে একশ্রেণির লোক ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে প্রত্যাবর্তন করেছিল। যা রিদ্দা আন্দোলন নামে পরিচিত। তাছাড়া একমাত্র হিজাজ ছাড়া প্রায় সমগ্র আরব দেশে নবগঠিত মুসলিম রাষ্ট্রও ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কতিপয় ভন্ডনবির উদ্ভব হয়। এসব ভন্ডনবি ও বিদ্রোহী গোত্রের বিরুদ্ধে হযরত আবু বকর (রা.) যে যুদ্ধ ঘোষণা করেন, তাকে রিদ্দার যুদ্ধ বলা হয়।

উত্তর

মাজারকেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের ভন্ডনবিদের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশে, অসংখ্য মাজার রয়েছে। এই মাজারগুলোতে ভণ্ড সাধু ও সেবকরা মাজারে শায়িত পিরের আদি ভৌতিক ও অতিলৌকিক ক্ষমতার গুণকীর্তন প্রকাশ করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। মূলত এটিই হলো ধর্ম ব্যবসা। যার সাথে আবু বকর (রা.)-এর সময়ে আবির্ভূত ভণ্ডনবিদের সাদৃশ্য রয়েছে। এ সময়ে নবুয়তকে লাভজনক ব্যবসায় মনে করে মুসায়লামা, আসাদ আনসি, তোলায়হা, সাজাহ নিজেদের নবি হিসেবে দাবি করে।' আসওয়াদ আনসি ছিল নবুয়তের প্রথম মিথ্যা দাবিদার। সে ৬৩১ খ্রিষ্টাব্দে মহানবি (সা.)-এর জীবদ্দশায় নবুয়ত দাবি করে এবং সমগ্র ইয়েমেন থেকে মুসলিম প্রতিনিধিদের বিতাড়িত করে নাজরান ও ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এরপর সে পার্শ্ববর্তী গোত্রপ্রধানদের সহযোগিতা নিয়ে দক্ষিণ আরব দখল করে। মুসায়লামা একজন ভন্ডনবি। ভন্ডনবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রভাবশালী এবং ক্ষমতাসম্পন্ন ছিল মুসায়লামা। সে মধ্য আরবের ইয়ামামায় বনু হানিফা গোত্রের লোক ছিল। স্বলিখিত বাণীকে ঐশীবাণী বলে প্রচার করে মুসায়লামা নবুয়ত দাবি করে। হযরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হওয়ার পর তাকে হত্যা করা হয়। উত্তর আরবের তোলায়হা নিজেকে নবি হিসেবে দাবি করে এবং বেদুইনদের নিয়ে যাকাত বিরোধী আন্দোলন গড়ে তোলে। মধ্য আরবের ইয়ারবু সাজাহ নামক এক নাসারা নারীও নিজেকে নবি হিসেবে দাবি করে। এরা সকলে অর্থ লাভের আশায় নিজেদের নবি দাবি করে। অতএব মাজারকেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের ভন্ডনবিদের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২-এর জাতীয় সংসদের গঠন ও কার্যাবলির সাথে মজলিস-উশ-শূরার গঠন ও কার্যপরিধির বৈপরীত্য রয়েছে। উদ্দীপকের ঘটনা-২-এর জাতীয় সংসদ বাংলাদেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এছাড়াও দেশের মানুষের সমস্যা, দেশের আর্থিক ও জনকল্যাণমূলক সকল বিষয়ে সংসদে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে, হযরত উমর (রা.)-এর শাসনামলে কুরআন অনুযায়ী শাসন পরিচালিত হতো। তাই মজলিসে শূরায় আইন প্রণয়ন করা হতো না। তাছাড়া বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষবিশিষ্ট হলেও মজলিস-উশ-শূরা দুটি ভাগে বিভক্ত ছিল। 'শূরা' আরবি শব্দ। এর আভিধানিক অর্থ 'পরামর্শ'। প্রাক-ইসলামি যুগের দারুন নাদওয়ায় বায়োজ্যেষ্ঠ পরিষদের অনুকরণে রাসুল (সা.) এ পরামর্শ ব্যবস্থা চালু রাখেন। হযরত আবু বকর (রা.)-এর সময়কালেও এ ব্যবস্থা চালু ছিল। হযরত ওমর (রা.) এ ব্যবস্থাকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। তিনি সবসময় বলতেন, 'পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না'। এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিসে-শূরা বা মন্ত্রণাপরিষদ নামে পরিচিত। এটি দুই ভাগে বিভক্ত। যথা- ১. মজলিশ আল-খাস এবং ২. মজলিস আল-আম। ১. মজলিস আল-খাস: মজলিস আল-খাস ছিল উচ্চ পরিষদ। এটিকে Cabinet বলা হয়। এ পরিষদের সদস্য ছিলেন হযরত ওসমান (রা.), হযরত আলী (রা.), তালহা (রা.), যুবায়ের (রা.) আবদুর রহমান বিন আউফ (রা.) প্রমুখ বিশিষ্ট সাহাবিয়া। মদিনা মসজিদে এ মন্ত্রণাপরিষদের সভা অনুষ্ঠিত হতো। মজলিস আল-খাসের পরামর্শ ছাড়া ওমর (রা.) কোনো কাজ সম্পাদন করতেন না। খলিফা মজলিস আল-খাসের পরামর্শক্রমে প্রশাসনে কর্মচারী, প্রাদেশিক শাসনকর্তা, বিচারক নিয়োগ দিতেন। এটি ছিল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চাবিকাঠি। ২. মজলিশ আল-আম: মজলিস আল-আমের সদস্য ছিলেন প্রাদেশিক শাসক, মদিনার গণ্যমান্য ব্যক্তি, মুহাজির ও আনসাররা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য মজলিস আল-আমের বৈঠক ডাকা হতো এবং সেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হতো। বাংলাদেশের জাতীয় সংসদ আইন প্রণয়ন করলেও উমরের মজলিস-উশ-শূরা মূলত উপদেষ্টা পরিষদের ভূমিকা পালন করত। তাই গঠন প্রক্রিয়া ও কার্যপরিধির সাথে বাংলাদেশের জাতীয় সংসদের বিভিন্ন পার্থক্য রয়েছে।
HSCIslamic History 1st paperChapter 3 : খুলাফায়ে রাশেদিন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তাঁর উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম্র, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোন সমস্যা বা দুর্যোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্ত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধর্মীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।

Rajshahi · 2017

ক
হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?
খ
দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
সমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ
আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলায় মুসলিম শাসনের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে অনেক ভণ্ডপীরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ সঠিকভাবে ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচার্য না পাওয়ায় দুর্বল ইমানী শক্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Rajshahi · 2017

ক
ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
খ
হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
গ
উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ
রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'ক' পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান। মেয়াদের প্রথম দিকে তিনি জনগণের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু মেয়াদের শেষের দিকে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দিয়ে তিনি সমালোচনার পাত্রে পরিণত হন। বিরোধীপক্ষ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে থাকে। জনাব 'ক' সকল অভিযোগ তদন্ত করে দেখবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিবেন- এই মর্মে আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পৌরসভার সচিবের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ফলে পৌরসভায় স্থায়ী অরাজকতা ও অশান্তি সৃষ্টি হয়।

Dhaka · 2017

ক
'যুন্নুরাইন' অর্থ কী?
খ
হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'যুন্নুরাইন' অর্থ কী?

'যুন্নুরাইন' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বসমশের উদ্দিন সাহেব কোন খলিফাকে অনুসরণ করে মসজিদের সকল ব্যয় ভার বহন করেছিলেন? ব্যদিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকের ভন্ডপিরের সাথে আবু বকর (রা) এর সময়কালের ভন্ড নবিদের সাদৃশ্য ব্যাখ্যা কহুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?উদ্দীপকে আনীত অভিযোগের আলোকে খলিফা ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনাউদ্দীপকের সচিবের সাথে খলিফা ওসমান (রা) এর প্রশাসনের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাহযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।'যুন্নুরাইন' অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।