খারেজি কারা ? ব্যাখ্যা করো।
উত্তর: উমাইয়াদের বিলাসিতা ও আর্থিক লালসার বিরোধিতা থেকে যে সম্প্রদায় আত্মপ্রকাশ করে তারাই খারেজি নামে অভিহিত । খারেজি শব্দের অর্থ দলত্যাগ। প্রকৃত প্রস্তাবে খারেজিদের উদ্ভব হলো দুমাতুল জন্দলের মীমাংসাকে কেন্দ্র করে। আবু মুসা আশারি ও আমর ইবনুল আস আলি (রা) ও মুয়াবিয়ার দ্বন্দ্ব নিরসনে শান্তি প্রক্রিয়া বের করার উদ্দেশ্যে আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে আমর ইবনুল আস আলি (রা)-কে পদচ্যুত করে, মুয়াবিয়া (রা)-কে খলিফা ঘোষণা করেন। এতে হযরত আলি (রা)-এর দল থেকে ১২০০০ সদস্য বের হয়ে চলে যায় । এরাই ইতিহাসে খারেজি নামে পরিচিত।
HSC Islamic History 1st paper Chapter 3 : খুলাফায়ে রাশেদিন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 3 : খুলাফায়ে রাশেদিন · সৃজনশীল
খারেজি কারা ? ব্যাখ্যা করো।
উত্তর