উদ্দীপকে রায়হান ও তার শরীফ চাচা কোন ধরনের জ্ঞাতি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রায়হান ও তার শরীফ চাচা কাল্পনিক বা প্রথাগত (Fictive) জ্ঞাতি। রক্তের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক না থাকা সত্ত্বেও যখন সমাজের কোনো ব্যক্তিকে আত্মীয়তার কোনো বিশেষ সম্পর্কে সম্বোধন করা হয় বা আত্মীয়ের মতো আচরণ করা হয়, তখন তাকে কাল্পনিক বা প্রথাগত জ্ঞাতি বলে। বাংলাদেশে সাধারণত পাড়া-প্রতিবেশী বা পরিচিতদের চাচা, মামা, খালা, ভাই ইত্যাদি সম্বোধনের মাধ্যমে এ ধরনের সামাজিক ও আবেগীয় সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকে দেখা যায়, শরীফ চাচা রায়হানের বাবার ঘনিষ্ঠ বন্ধু। তাদের মধ্যে কোনো রক্ত বা বৈবাহিক সম্পর্ক নেই। তবুও রায়হান তাকে 'চাচা' বলে সম্বোধন করে এবং শরীফ চাচাও রায়হানের ছোট ভাইকে চাকরি দিয়ে পারিবারিক ও সামাজিক দায়িত্ব গ্লালন করেছেন। এই সামাজিক সম্পর্কের ভিত্তিতে বলা যায়, রায়হান ও শরিফ চাচা একে অপরের সাথে কাল্পনিক জ্ঞাতিত্বের বন্ধনে আবদ্ধ।
HSC Sociology 2nd Paper Chapter 7 : বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 7 : বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে রায়হান ও তার শরীফ চাচা কোন ধরনের জ্ঞাতি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর