উদ্দীপকে বর্ণিত পরিবারটির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিবারটি একক পরিবার এবং একই সাথে নয়াবাস পরিবার। বর্তমান সময়ে সমগ্র বিশ্বে সর্বাধিক জনপ্রিয় পরিবার ব্যবস্থা হচ্ছে একক বা অণু পরিবার। একজন স্বামী এবং একজন স্ত্রী নিয়ে এ পরিবার গঠিত হয়। একক পরিবারে স্বামী-স্ত্রীর সন্তানাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে । শিল্পায়ন, নগরায়ণ ও আধুনিকায়নের ফলে একক পরিবার ক্রমশ সর্বব্যাপী বিস্তার লাভ করেছে। গ্রামীণ সমাজের তুলনায় নগর সমাজে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়ে থাকে। আবার বিয়ের পর যদি স্বামী-স্ত্রী নতুন কোনো জায়গায় গিয়ে আলাদা বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে । এক্ষেত্রে নবদম্পতি স্বামীর কিংবা স্ত্রীর বাবার বাড়িতে থাকে না। উদ্দীপকের বাবর সাহেব তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিলেট শহরে বাস করেন। গঠন রীতি অনুযায়ী এটি একক পরিবারকে নির্দেশ করে। আবার বাবর সাহেব যেহেতু গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাস করেন অর্থাৎ নতুন জায়গায় বাস করেন সেহেতু এটি নয়াবাস পরিবারকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে একই সাথে একক এবং নয়াবাস পরিবারের চিত্র ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper Chapter 7 : বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 7 : বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরিবারটির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর