দৃশ্যপট-১-এ কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১ এর বর্ণিত সামাজিক সমস্যাটি হলো বার্ধক্য সমস্যা। সাধারণভাবে বার্ধক্য দ্বারা বয়োবৃদ্ধিকে বোঝানো হয়। বার্ধক্য হলো জীবনচক্রের একটি স্বাভাবিক পরিণতি। জাতিসংঘ ও বাংলাদেশ উভয়ের নীতি অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষ প্রবীণ হিসেবে স্বীকৃত। আর প্রবীণরা যে সকল সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক সমস্যার সম্মুখীন হন তাই বার্ধক্য সমস্যা। বার্ধক্য সমস্যা সৃষ্টির অন্যতম কারণ হলো অর্থনৈতিক নির্ভরশীলতা। এদেশের অধিকাংশ পিতামাতা সারাজীবনের আয় ও সঞ্চিত সম্পদ সন্তানের লেখাপড়া বা প্রতিষ্ঠার পেছনে ব্যয় করেন। ফলে তারা বৃদ্ধাবস্থায় নিজের চলার জন্য কোনো সঞ্চয় করতে পারেন না এবং ক্রমশ সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। আর সন্তান ঠিকমতো দেখাশোনা না করলে প্রবীণ পিতামাতারা নানাবিধ সমস্যায় পতিত হন। যেমনটি উদ্দীপকেও ফুটে উঠেছে। দৃশ্যপট-১-এ বলা হয়েছে, একসময়কার বড় সরকারি চাকরিজীবী বোরহান উদ্দীন খানের বয়স এখন ৮৫ বছর। নিজের যা কিছু ছিল সবকিছু ছেলে-মেয়েদের লেখাপড়া ও বিয়েতে খরচ করে ফেলেছেন। তার নিজের সঞ্চয় বলে কিছুই নেই। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, বোরহান উদ্দীন খান বার্ধক্য সমস্যার শিকার হয়েছেন
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
দৃশ্যপট-১-এ কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর