উক্ত সমস্যাটি সমাজব্যবস্থায় কোন ধরনের প্রভাব ফেলে? মূল্যায়ন কর।
উত্তর: উক্ত সমস্যাটি অর্থাৎ যৌন নিপীড়ন সমাজব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। যৌন নিপীড়ন কেবল একজন ব্যক্তির ওপর মানসিক ও শারীরিক প্রভাব ফেলে না বরং এটি একটি সমাজের বৃহত্তর সমস্যার প্রতিফলন। এটি সমাজে নারীদের প্রতি অসম্মান এবং তাদের স্বাধীনতা খর্ব করার একটি প্রধান কারণ। যৌন নিপীড়ন সমাজব্যবস্থায় যেসব নেতিবাচক প্রভাব ফেলে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- নিরাপত্তাহীনতা: যৌন নিপীড়নের শিকার নারীদের মধ্যে এমন এক নিরাপত্তাহীনতাবোধ জন্ম নেয় যে তারা ক্রমশ কুণ্ঠিত, লজ্জিত ও মুখচোরা ও দুর্বল হয়ে ওঠে। তারা এক ধরনের হীনমস্যতার শিকার হন। বাল্যবিবাহ: যৌন নিপীড়িত নারীরা সমাজের ও পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এ কারণে তাদেরকে অবহেলিত জীবনযাপন করতে হয়। তাই অধিকাংশ পরিবারে পিতামাতা তাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে থাকেন। লেখাপড়া বন্ধ: যৌন নিপীড়নের ভয়ে মেয়েরা বাইরে যেতে ভয় পায়। এ কারণে তারা স্কুলে যেতে পারে না। যার প্রভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। আত্মহত্যা: যৌন নিপীড়নের শিকার নারীরা সবসময় হীনমন্যতায় ভোগে এবং তারা সমাজের চোখে হেয় হয়ে যায়। আর এ লজ্জার কারণে অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। যৌন নিপীড়ন একটি সামাজিক ব্যাধি। এই সমস্যার মূল কারণ হলো সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য, পুরুষতান্ত্রিক মনোভাব এবং আইনের দুর্বল প্রয়োগ। যতক্ষণ পর্যন্ত সমাজের মানুষের মানসিকতায় পরিবর্তন না আসবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে পরিত্রাণ পাওঃয়া কঠিন। সুতরাং বলা যায়, যৌন নিপীড়ন কেবল নারী নয় বরং একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ গঠনের পথে বড় অন্তরায়।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উক্ত সমস্যাটি সমাজব্যবস্থায় কোন ধরনের প্রভাব ফেলে? মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর