উদ্দীপকের ঘটনা-১ কোন সমস্যা? তার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের-ঘটনা-১ এ যৌতুক প্রথাকে নির্দেশ করা হয়েছে। যৌতুক প্রথা বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। যৌতুক হলো বিবাহকালীন লেনদেনের একটি প্রথা যেখানে কনেপক্ষ বরপক্ষকে অর্থনৈতিকভাবে কিছু প্রদানের মাধ্যমে তুষ্ট করে। বিভিন্ন কারণে সমাজে যৌতুক প্রথার মতো ব্যাধির বিস্তার হয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো দরিদ্রতা। অধিকাংশ ক্ষেত্রে পাত্র আর্থিক দুরবস্থা থেকে মুক্তির জন্য যৌতুক দাবি করে থাকে। আবার নারীদের শিক্ষার হার কম থাকায় তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে না বিধায় যৌতুক প্রথার শিকার হয়। এখন পর্যন্ত বেশিরভাগ নারী অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল হওয়ায় তারা যৌতুক প্রদান করে তাদের সামাজিক মর্যাদা রক্ষার চেষ্টা করে। স্বামীর সংসারে যাতে মেয়েদের অসম্মান করা না হয় তাই মেয়েদের পিতামাতা পাত্র পক্ষকে যৌতুক দিতে বাধ্য হয়। যেমনটি উদ্দীপকের ঘটনা-১ এ পাত্রপক্ষের দাবি পূরণ করতে না পারায় কটূক্তির কারণে পাত্রীকে অপমানে আত্মবিসর্জন দিতে দেখা যায়। 'বাংলাদেশের সামাজিক ব্যবস্থায় আজও পুরুষদের চেয়ে নারীদের সামাজিক মর্যাদা কম বিধায় এরূপ ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রে শিক্ষিত ছেলে প্রতিষ্ঠা পাওয়ার লোভে যৌতুক দাবি করে। শিক্ষা, চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য যৌতুক প্রথার অন্যতম কারণ। আজও এ সকল কারণসমূহের জন্য উদ্দীপকের মতো অসংখ্য নারীকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। যা একটি সচেতন সমাজ ও উন্নয়নমূলক রাষ্ট্রের জন্য কখনই কাম্য হতে পারে না।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-১ কোন সমস্যা? তার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর