উদ্দীপকে ঘটনা-২ যে সমস্যাকে চিহ্নিত করছে তা উক্ত ঘটনার একমাত্র কারণ নয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ জনসংখ্যা সমস্যাকে চিহ্নিত করছে। এখানে পুত্রসন্তানের আকাঙ্ক্ষায় বহুবিবাহের কথা উল্লেখ করা হয়েছে যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম সামাজিক কারণ। জনসংখ্যা সমস্যায় এই কারণই একমাত্র কারণ নয় বরং আরও অনেক কারণ আছে। যেমন-বাল্যবিবাহ ও বহুবিবাহ জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি কারণ। বাল্যবিবাহের কারণে দাম্পত্যজীবন দীর্ঘ হওয়ায় অধিক সন্তান নেওয়ার প্রবণতা থাকে। আবার বহুবিবাহ ও জনসংখ্যা সমস্যাকে বাড়িয়ে তোলে। অশিক্ষিত জনগণ জীবন সম্পর্কে সচেতন থাকে না বিধায় নিরক্ষরতা এ সমস্যাকে প্রকট করে তোলে। নারী শিক্ষার নিম্নহার ও নারীর ক্ষমতায়নের প্রভাবে তারা পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে - উপেক্ষিত হয়। এটি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। চিত্তবিনোদনের অভাবে দরিদ্র শ্রেণির মানুষ স্বামী-স্ত্রীর যৌন সম্পর্কেই এর একমাত্র উৎস হিসেবে বিবেচনা করে। ফলে জনসংখ্যাধিক্য বাড়ে। পুরুষতান্ত্রিক সমাজে পুত্রসন্তান লাভের বাসনা জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখে। যেমনটি উদ্দীপকে ঘটনা-২ এ মেয়ে সস্তান হওয়ায় তার মুখ না দেখে ছেলের আশায় পুনরায় বিয়ে করে এবং তাতে জনসংখ্যা সমস্যা আরও প্রকট হয়। জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সামাজিক অসচেতনতা এর আরেকটি অন্যতম প্রধান কারণ। এছাড়াও উচ্চ জন্মহার এবং নিম্নমৃত্যুহার জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। বৃদ্ধকালীন সময়ে জনসাধারণের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনুপস্থিতি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের ঘটনাটিই জনসংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ নয় বরং উপরিউক্ত নানা কারণসমূহ জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী বলে আমি মনে করি।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা-২ যে সমস্যাকে চিহ্নিত করছে তা উক্ত ঘটনার একমাত্র কারণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর