ধর্ম সম্পর্কে অজ্ঞতা উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটির কারণ'- বিশ্লেষণ কর।
উত্তর: ধর্ম সম্পর্কে অজ্ঞতা উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যা তথা জঙ্গিবাদ নামক সমস্যাটির অন্যতম কারণ প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সাধারণ অর্থে জঙ্গিবাদ বলতে জঙ্গিদের রচিত ও প্রচারকৃত ধ্যানধারণাকে বোঝায়, যা একধরনের নেতিবাচক আদর্শ। এটি মূলত সন্ত্রাসবাদের সমর্থক। জঙ্গিবাদের অন্যতম কারণ ধর্ম সম্পর্কে অজ্ঞতা। বাংলাদেশের মানুষ ধর্মভীরু হওয়ার কারণে কেউ ইসলাম, কিংবা মুসলমানদের নিয়ে কটুক্তি করলে তা তাদের আবেগে আঘাত হানে। জঙ্গিরা এ সুযোগ নিয়ে সাধারণ মানুষকে তাদের দলে ভেড়ায়। এছাড়া ধর্ম সম্পর্কে সুস্পষ্ট ও গভীর জ্ঞান না থাকার কারণে জঙ্গিবাদ সহজেই মাথাচাড়া দিয়ে ওঠে। ধর্মের বিধানের অপব্যাখ্যা দিয়ে সহজেই মানুষকে বিপথগামী করে ফেলে। উদ্দীপকের উচ্চ মাধ্যমিক স্তরের শায়ান ও কিছু বিভ্রান্ত মানুষের সংস্পর্শে এসে ধর্মীয় অপব্যাখ্যা দ্বারা প্রভাবিত হয় এবং পরবর্তীতে জঙ্গিবাদের সাথে পুরোপুরি জড়িয়ে পড়ে। মূলত ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান না থাকার কারণেই সে' এরূপ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই বলা যায়, ধর্ম সম্পর্কে অজ্ঞতা জঙ্গিবাদ নামক সমস্যার অন্যতম প্রধান কারণ।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
ধর্ম সম্পর্কে অজ্ঞতা উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটির কারণ'- বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর