উদ্দীপকে বর্ণিত শায়ানের মতো ছেলেদের এমন পরিণতি থেকে রক্ষার উপায় নির্দেশ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শায়ানের মতো ছেলেদের জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার পরিণতি থেকে রক্ষার জন্য বিশেষ কিছু উপায় রয়েছে। তা নিম্নরূপ- জঙ্গিবাদ সমস্যা সমাজ থেকে মূলোৎপ্লাটন করা সময়ের দাবি। সমাজের সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ এবং সরকারের সমাজে ধর্মান্ধ একটি ক্ষুদ্র গোষ্ঠী বা দলের সংশ্লিষ্টতা থাকে এবং সেই ধারার ধাঁ ইসলামি ভাবাদর্শনের অধিকাংশ মানুষ এদের সাথে একমত নয়। জঙ্গিরা সমাজে স্বল্পশিক্ষিত বা নিরক্ষর লোকদেরকে ইসলামের সুমহান বাণীকে বিকৃতভাবে উপস্থাপন করে জঙ্গি বানায় এরূপ অভিযোগ প্রায় পাওয়া যায়। এজন্য মসজিদের ইমাম, আলেম সমাজ এবং সামাজিক নেতৃবৃন্দের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও বিধান তুলে ধরা। ইসলামে 'অশান্তি সৃষ্টি করাকে হত্যার চেয়েও জঘন্য বলে উল্লেখ করেছে। এসব ব্যাখ্যা সাধারণ মানুষকে জানানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার কারণে এরূপ হয় বলে সমাজবিজ্ঞানীদের ধারণা। তাই শিক্ষা বিস্তার এবং কর্মসংস্থান বাড়াতে হবে। সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে আনতে হবে। জনসাধারণকে জঙ্গিবাদের নেতিবাচক দিক সম্পর্কে অবগত করতে হবে। জঙ্গিবাদকে সামাজিকভাবে বয়কট করার জন্য। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গণমাধ্যমকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদকে দমন করতে হবে। সর্বোপরি বলা যায়, সুস্থ পারিবারিক এবং সামাজিক জীবন জঙ্গি সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শায়ানের মতো ছেলেদের এমন পরিণতি থেকে রক্ষার উপায় নির…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর