উদ্দীপকে ঘটনা-১ সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-১ সামাজিক পরিবর্তনের তথ্য প্রযুক্তির উপাদানের প্রভাবকে নির্দেশ করছে। বর্তমান যুগকে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয়। বর্তমানে তথ্য ও প্রযুক্তির প্রভাবেই উন্নয়নের চাকা ত্বরান্বিত হচ্ছে। প্রায় সকল ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। কোনো দেশের সার্বিক পরিবর্তনের সাথে তথ্য প্রযুক্তি সম্পর্ক খুবই গভীর। তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ উপাদানসমূহ হলো মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি। ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা যায়। বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং করে অনেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের অর্থনীতিতে, ইতিবাচক ভূমিকা রাখে। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, আরিফ ইন্টারনেটে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। সে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ক্লাইন্টদের নিকট থেকে কাজ বুঝে নেয় এবং ইন্টারনেটেই সেগুলো জমা দেয়। ইন্টারনেট ব্যবহার করে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ তথ্যপ্রযুক্তি উপাদানের প্রত্যক্ষ ফলকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে ঘটনা-১ সামাজিক পরিবর্তনের তথ্যপ্রযুক্তি উপাদানের প্রভাবকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা-১ সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর