ফারুকদের গ্রাম থেকে বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন একটু ভিন্ন বিশ্লেষণ কর।
উত্তর: ফারুকদের গ্রাম থেকে বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন একটু ভিন্ন একথাটি যথার্থ। সামাজিক পরিবর্তন হলো আর্থসামাজিক সম্পর্কের বা সমাজকাঠামোর পরিবর্তন। সমাজের বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি উপাদানের রূপান্তর ঘটলেই সামাজিক পরিবর্তন ঘটেছে বলা যায়। সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সামাজিক পরিবর্তন সমাজের ব্যাপক সংখ্যক মানুষ এবং তাদের সাথে সংশ্লিষ্ট প্রায় সবকিছুকে প্রভাবিত করে। এ পরিবর্তন সামাজিক কাঠামোকে যেমন স্পর্শ করে, তেমনি সামাজিক আচরণ, প্রথা, রীতিনীতি তথ্য সংস্কৃতিকে স্পর্শ করে। অর্থনীতিতে উন্নত জাতের বীজের ব্যবহার, ব্যাংকিং ঋণ ব্যবস্থা, বৈদেশিক অর্থ আহরণ ইত্যাদি সামাজিক পরিবর্তনসমূহ দেখা যায়। রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক চেতনার বিকাশ ও রাজনীতিতে নারী অংশগ্রহণ উল্লেখযোগ্য। আমরা পাঠ্যপুস্তকে বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনের এমন চিত্রই দেখতে পাই। কিন্তু উদ্দীপকে ফারুকদের গ্রামের পরিবর্তন এতটা ব্যাপক পরিসরে নয়। ফারুকদের গ্রামের সামাজিক পরিবর্তন বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনের সাথে তুলনামূলকভাবে স্বল্প পরিসরে হয়েছে। তাই বাংলাদেশের সামাজিক পরিবর্তনের চেয়ে। ফারুকদের গ্রামের সামাজিক পরিবর্তন একটু ভিন্ন। বাংলাদেশের সমকালান সামাজিক পরিবর্তনের সাথে তুলনামূলকভাবে স্বল্প পরিসরে হয়েছে। তাই বাংলাদেশের সামাজিক পরিবর্তনের চেয়ে ফারুকদের গ্রামের সামাজিক পরিবর্তন একটু ভিন্ন।
HSC Sociology 2nd Paper Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ফারুকদের গ্রাম থেকে বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন একটু ভিন্ন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
