উদ্দীপকে গ্রামীণ গৃহিণীদের জীবনযাত্রার পরিবর্তনের পিছনে কোন কারণটি মুখ্য বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে গ্রামীণ গৃহিণীদের জীবনযাত্রার পরিবর্তনের পিছনে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন নামক কারণটি মুখ্য বলে আমি মনে করি। ঐতিহ্যবাহী সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণের মূলে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি। বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে সমাজে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। উদ্দীপকে গ্রামীণ গৃহিণীরা লাকড়ির চুলায় রান্না করতো। লাকড়ির চুলায় রান্না করতে গিয়ে ধোঁয়ায় কষ্ট হতো। কিন্তু তথ্য প্রযুক্তি এখন গ্রামীণ মানুষের জীবনকে অনেক সহজতর করে তুলেছে। এখন তারা রাইস কুকার, কারিকুকার, ওয়াটার হিটার, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি ব্যবহার করছে, যা প্রযুক্তিগত উন্নয়নের ফসল। আর এগুলো ব্যবহারে তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার পরিবর্তন সাধন করেছে।
HSC Sociology 2nd Paper Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে গ্রামীণ গৃহিণীদের জীবনযাত্রার পরিবর্তনের পিছনে কোন কারণটি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
