উল্লিখিত বিষয়গুলো মানুষের জীবনপ্রণালিকে কীভাবে প্রভাবিত করে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বিবৃত বর্ণনা গ্রামীণ সমাজের পরিবর্তনের বিষয়টি ইঙ্গিত করে। উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। বর্তমানে সামাজিক পরিবর্তনে তথ্যপ্রযুক্তির অবদান লক্ষণীয়। তথ্য ও প্রযুক্তির বিকাশ সাধনের সাথে সামাজিক পরিবর্তন প্রক্রিয়া গভীরভাবে সম্পর্কযুক্ত। তথ্যপ্রযুক্তির প্রভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। গ্রামের রাস্তাঘাট পাকা করা হচ্ছে। এর ফলে গ্রামের মানুষদের যোগাযোগ এবং পরিবহণ ব্যবস্থায় ব্যাপক উৎকর্ষ সাধিত হয়েছে। মানুষের পেশা পরিবর্তিত হচ্ছে। পূর্বে গ্রামাঞ্চলের প্রধান জীবিকা নির্বাহের উপায় ছিল কৃষিকাজ। শতকরা ৮০ ভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত ছিল। বর্তমানে গ্রামের মানুষ শহরাঞ্চলের মানুষের মতো বিভিন্ন বৈচিত্র্যময় পেশায় নিয়োজিত হয়ে নিজেদের আর্থিক অবস্থা আরও সচ্ছল করতে সক্ষম হচ্ছেন। বর্তমানে ঘরে । ঘরে বিদ্যুৎ রয়েছে। তথ্যপ্রযুক্তির প্রভাবে সবার হাতে এসেছে মুঠোফোন। যার ফলে মানুষের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হচ্ছে দিন দিন। গ্রামাঞ্চলে এখন অনেক শিল্পকারখানা হচ্ছে যার দরুন গ্রামের অজস্র বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সেই দিন আর বেশিদূরে নেই যে দিন গ্রামের মানুষ শহুরে মানুষের মতো জীবনযাপন করতে পারবে। সুতরাং বলা যায়, উল্লিখিত বিষয়গুলো মানুষের জীবনপ্রণালিকে বিশেষভাবে প্রভাবিত করে
HSC Sociology 2nd Paper Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উল্লিখিত বিষয়গুলো মানুষের জীবনপ্রণালিকে কীভাবে প্রভাবিত করে আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
