জঙ্গিবাদ বলতে কী বোঝায়?
উত্তর: রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সংগঠিত ধ্বংসাত্মক ও মারাত্মক কর্মকাণ্ড হলো জঙ্গিবাদ। বর্তমান বিশ্বে জঙ্গিবাদ অন্যতম সামাজিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত। যারা কোনো আদর্শকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাদের জঙ্গি বলা হয়। আর জঙ্গিদের দ্বারা রচিত ও প্রচারকৃত ধ্যান-ধারণা এবং কর্মকাণ্ডই হচ্ছে জঙ্গিবাদ। যারা কোনো না কোনো প্রভাবে জঙ্গিবাদী কর্মকান্ডের সাথে জড়িত হয় তারা হত্যা, খুন, মানুষের নিরাপত্তা হরণ, জাতীয় সম্পদ ধ্বংস, বোমা হামলা প্রভৃতি কর্মকাণ্ড করে থাকে। অনেক সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ বা সংঘর্ষের মাধ্যমে জঙ্গিরা নিহত হয়।
HSC Sociology 2nd Paper Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
জঙ্গিবাদ বলতে কী বোঝায়?
উত্তর
