শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আসিফ সাহেবের দেখা বিষয়গুলো সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি দ্বারা বেশি প্রভাবিত? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের আসিফ সাহেবের দেখা বিষয়গুলো সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানটি দ্বারা বেশি প্রভাবিত। বর্তমান পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্ব। উন্নত ও অনুন্নত সব সমাজব্যবস্থাতেই তথ্য প্রযুক্তি আজ অভাবনীয় পরিবর্তন এনেছে। তথ্য প্রযুক্তি বাংলাদেশের সমাজকাঠামো তথা সার্বিক ব্যবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে অর্থনীতি, রাজনীতি, কৃষি, শিক্ষা প্রভৃতি সেক্টরে এর অবদান অভাবনীয় । এমনকি নারীদের গৃহকর্মের পাশাপাশি উপার্জনমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পেছনেও তথ্য প্রযুক্তির প্রভাবকে অস্বীকার করা যায় না। কারণ তথ্য প্রযুক্তির প্রসারেই নারীরা তাদের অধিকার এবং জীবনযাপনের ধরন সম্পর্কে সচেতন হয়ে উপার্জনমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। উদ্দীপকের আসিফ সাহেব দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার লক্ষ করেছেন, যা মূলত প্রযুক্তিগত উপাদানের ফল । তাই বলা যায়, উদ্দীপকের বিষয়গুলো প্রযুক্তিগত উপাদান দ্বারা বেশি প্রভাবিত।

HSC Sociology 2nd Paper Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উদ্দীপকে আসিফ সাহেবের দেখা বিষয়গুলো সামাজিক পরিবর্তনের কোন উপাদানট…

উদ্দীপক

বহু বছর পর আসিফ সাহেব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অবাক হয়ে লক্ষ করলেন যে, দেশে শিক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন হয়েছে। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। পেশায় বৈচিত্র্য বেড়েছে। এছাড়া নারীরাও গৃহকর্মের পাশাপাশি উপার্জনমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করছে।

উত্তর

Globalization শব্দের অর্থ বিশ্বায়ন।

উত্তর

গণমাধ্যমের ভূমিকা সমকালীন বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে। গণমাধ্যমের বিকাশের ফলে মানুষের চিন্তা-ভাবনা ও কর্মকৌশলে দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে। বিশেষত বিশ্বব্যাপী যুব জনশক্তির সামাজিক গণমাধ্যমে যুক্ত হওয়া এবং চিন্তা আদান-প্রদানের প্রবণতা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র চিন্তা আদান-প্রদানই নয়, চিন্তাকে কাজে পরিণত করার উদ্যোগও পরিলক্ষিত হচ্ছে। ফলে গণমাধ্যম ক্রমাগতভাবে সামাজিক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের কথা উল্লেখ করা যেতে পারে, যা মূলত গণমাধ্যমের সুবাদেই সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে সরকারের পক্ষ থেকে এই কাঠামোর পরিবর্তনের ঘোষণা এসেছে।

উত্তর

উদ্দীপকের আসিফ সাহেবের দেখা বিষয়গুলো সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানটি দ্বারা বেশি প্রভাবিত। বর্তমান পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্ব। উন্নত ও অনুন্নত সব সমাজব্যবস্থাতেই তথ্য প্রযুক্তি আজ অভাবনীয় পরিবর্তন এনেছে। তথ্য প্রযুক্তি বাংলাদেশের সমাজকাঠামো তথা সার্বিক ব্যবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে অর্থনীতি, রাজনীতি, কৃষি, শিক্ষা প্রভৃতি সেক্টরে এর অবদান অভাবনীয় । এমনকি নারীদের গৃহকর্মের পাশাপাশি উপার্জনমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পেছনেও তথ্য প্রযুক্তির প্রভাবকে অস্বীকার করা যায় না। কারণ তথ্য প্রযুক্তির প্রসারেই নারীরা তাদের অধিকার এবং জীবনযাপনের ধরন সম্পর্কে সচেতন হয়ে উপার্জনমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। উদ্দীপকের আসিফ সাহেব দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার লক্ষ করেছেন, যা মূলত প্রযুক্তিগত উপাদানের ফল । তাই বলা যায়, উদ্দীপকের বিষয়গুলো প্রযুক্তিগত উপাদান দ্বারা বেশি প্রভাবিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনগুলো অর্থাৎ শিক্ষা, কৃষি, পেশার বৈচিত্র্যতা ও নারীর উপার্জনমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া আমাদের সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করছে। যৌক্তিক কারণেই আমি এ বক্তব্যের পক্ষে। বর্তমানে আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে তথ্য প্রযুক্তির প্রভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন স্তরের শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করেছে। এসব সিলেবাস অনুসরণ করে সফলভাবে ছাত্রজীবন শেষ করার পর শিক্ষার্থীরা দেশ ও জনগণের কল্যাণে আগের তুলনায় অনেক বেশি ভূমিকা রাখতে পারছে, যা একইসাথে আমাদের সমাজব্যবস্থাকেও সমৃদ্ধ করছে। তথ্য প্রযুক্তির প্রভাবে বাংলাদেশের কৃষিতেও ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বর্তমানে রেডিও ও টেলিভিশনে কৃষি সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এছাড়া কৃষকরা উন্নত বীজ, সার, কীটনাশক ব্যবহার করছে। বর্তমানে ট্রাক্টর, বীজ বপনের মেশিন প্রভৃতির সাহায্যে কৃষকরা সময় ও অর্থ সাশ্রয় করছে। উৎপাদনের পাশাপাশি বিপণনেও তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়ায় কৃষকরা আগের তুলনায় আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছে। বাংলাদেশের মানুষের একসময় প্রধান পেশা কৃষি হলেও বর্তমানে এ ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষ করা যায়। মানুষ এখন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় কাজ করছে। সমাজে পেশার ক্ষেত্রে বৈচিত্র্য বাড়ায় সামাজিক গতিশীলতাও অনেকগুণ বেড়ে গেছে। আর সামাজিক গতিশীলতা বৃদ্ধি সবসময়ই সমাজকাঠামোর ওপর ইতিবাচক প্রভাব ফেলে। সমাজে বসবাসকারী প্রায় অর্ধেক জনসমষ্টি হচ্ছে নারী। তথ্য প্রযুক্তি ও আধুনিক ধ্যান-ধারণার প্রসারের ফলে বাংলাদেশের নারীরা বর্তমানে কেবল গৃহস্থালী কাজে সীমাবদ্ধ নয়। তারা পুরুষের সাথে সমানতালে বিভিন্ন উপার্জনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। নারীদের জীবনের এ পরিবর্তন নিঃসন্দেহে সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করছে। উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে যে পরিবর্তনগুলো উল্লেখ করা হয়েছে তার সবগুলোই ইতিবাচক হওয়ায় স্বাভাবিকভাবেই তা আমাদের সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করছে।
HSCSociology 2nd PaperChapter 8 : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image
ক
সামাজিক পরিবর্তন কী?
খ
বিশ্বায়ন বলতে কী বোঝায়?
গ
ছকে (?) নির্দেশিত উপাদানটি চিহ্নিত কর।
ঘ
উক্ত উপাদানটি একদিকে অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিশ্বায়ন বলতে কী বোঝায়?

বিশ্বায়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক পরিবর্তন কী?

সামাজিক পরিবর্তন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৃজনী আধুনিক সভ্যতায় বেড়ে ওঠা সংস্কৃতিমনা মেয়ে। সুজনার দাদি সন্ধ্যা হলে রাতের খাবার খেয়ে পাশের বাসার রতনের দাদির। সাথে গল্প করেন। সৃজনীর মা টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান ও ইন্টারনেটে বন্ধুদের সাথে আর্থসামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ক
নগরায়ণ কী?
খ
জনসংখ্যা পরিবর্তন কীভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে
গ
সৃজনীর মা ও দাদির জীবনবোধের ভিন্নতার কারণ শনাক্ত কর
ঘ
বাংলাদেশের সামাজিক পরিবর্তনে উক্ত বিষয়ের প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জনসংখ্যা পরিবর্তন কীভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে

জনসংখ্যা পরিবর্তন কীভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নগরায়ণ কী?

নগরায়ণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাহীন সাহেব বারো বছর পর আমেরিকা থেকে ঢাকায় এসে দেবেন দীর্ঘ ট্রাফিক জ্যাম, সুউচ্চ বাড়ি, সর্বত্র ইন্টারনেটের ব্যবহার, কার আত্মীয়স্বজন সবার বাড়িতে কম্পিউটার। তার ছোট ভাই ও তার রী অফিসের কাজের ব্যস্ততায় তাকে সময় দিতে পারছে না। ঈদের সময় 'গ্রামে গিয়ে দেখেন, গ্রামের বেশির ভাগ ছেলেমেয়েরা নাসা। জায়গায় চাকরি করছে। ফলে তাদের বৃদ্ধ বাবা-মা নিঃসঙ্গ হতে পড়ছেন। গ্রামের ছেলেমেয়েরা সবাই বিদ্যালয়ে যাচ্ছে। তাদের পোশাক-পরিচ্ছদেও এসেছে আধুনিকতার ছোঁয়া।
ক
শিল্পায়নের ইংরেজি প্রতিশব্দ কী?
খ
বিশ্বায়ন বলতে কী বোঝায়?
গ
শাহীন সাহেব গ্রামের সামাজিক জীবনে কী কী পরিবর্তন লক্ষ করেছেন তা ব্যাখ্যা কর।
ঘ
বাংলাদেশের শহরের সমাজকাঠামোর পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব অনস্বীকার্য"- অনুচ্ছেদের আলোকে বিশ্লেষণ কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বিশ্বায়ন বলতে কী বোঝায়?

বিশ্বায়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের ইংরেজি প্রতিশব্দ কী?

শিল্পায়নের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।