স্লোগান ২ এর কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: স্লোগান ২ এ জনসংখ্যার সমস্যার প্রতিকারের কথা তুলে ধরা হয়েছে। নিম্নে এর কার্যকারিতা মূল্যায়ন করা হলো : যখন কোন দেশে এর প্রয়োজনের অতিরিক্ত জনসংখ্যা হয় তথা জনসংখ্যার ফলে জনগণের কল্যাণ ব্যাহত হয় এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়, তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। অপরিমিত জনসংখ্যা বাংলাদেশের জন্য ও একটি বিরাট সমস্যা। আর এই জনসংখ্যা সমস্যা প্রতিকারের জন্য অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকার “”ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট” এই স্লোগানটি ব্যবহার করেছে। একটি দেশের জনসংখ্যা নীতি ও পরিবার পরিকল্পনা সেই দেশে জনসংখ্যা সমস্যা প্রতিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লেখিত স্লোগান -২ এ ও বাংলাদেশে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা সচেতনতা জোরদার এ কাজ করছে। এসব কার্যক্রম জনসংখ্যা সম্পর্কে মানুষের ধ্যান-ধারণা পরিবর্তন এর মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করছে। যার ফলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার প্রত্যেক বছর তুলনামূলক হারে কমছে। অর্থাৎ উদ্দীপকে স্লোগানটির কার্যকারিতা প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, জনসংখ্যা সমস্যার প্রতিকারের স্লোগান ২ এর কার্যকারিতা অত্যন্ত ফলপ্রসু।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
স্লোগান ২ এর কার্যকারিতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর