শেয়ারFacebookWhatsApp

ছক-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: ছক-১ জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: যদি কোন দেশের জনসংখ্যা প্রয়োজনাতিরিক্ত বা জনসংখ্যার ফলে জনগণের কল্যাণ ব্যাহত কিংবা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম ঘণবসতিপূর্ণ ও জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। বিগত সময়ে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হলেও কিন্তু বাংলাদেশে আয়তন একই থাকায় এখানে এ জনসংখ্যার ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১৫৩ জন। ক্ষুদ্র আয়তনের এই দেশে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সামাজিক সমস্যা দিন দিন বেড়েই চলছে। এর ফলে খাদ্যাভাব, দারিদ্র, শিক্ষার অভাব, বাসস্থানের স্বল্পতা, যানবাহনে উপচে পড়া ভীড়, পরিবেশগত সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিয়েছে । উদ্দীপকের ছক-১ এ বাসস্থান সমস্যা, সড়কে যানবাহনের আধিক্য, বাস ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভীড় ইত্যাদি সমস্যার কথা বলা হয়েছে। মূলত অত্যাধিক জনসংখ্যার ফলে আমাদের বাসস্থান নিয়ে যেমন সমস্যা হচ্ছে তেমনি অত্যাধিক জনসংখ্যার প্রয়োজন মেটানোর জন্য সড়কে যানবাহনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। পাশাপাশি এত বিশাল পরিমাণ জনসংখ্যার চাপ সামলাতে না পারার কারণে বাস ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। তাই বলা যায়, ছক-১ জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে।

HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল

ছক-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ছক - ১ ছক - ২ বাসস্থান সমস্যা পানিতে বর্জ্য নিক্ষেপ সড়কে যানবাহনের আধিক্য কলকারখানার কালো ধোঁয়া বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভীড় উচ্চস্বরে হর্ন/মাইক বাজানো

Dhaka · 2022

উত্তর

বেকারত্ব হচ্ছে কোন সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব।

উত্তর

দারিদ্র্যের কারণে পিতা-মাতা তাদের সন্তানের শিক্ষার ব্য্যভার বহনে অপারগ হন, যা নিরক্ষরতা সৃষ্টি করে। আমাদের দেশে দারিদ্রকে নিরক্ষরতার প্রদান কারণ হিসেবে ধরা হয়, কেননা দেশে ব্যাপক দারিদ্র্যের কারণে অনেক পিতা-মাতা তাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে অপারগ হন। বিদ্যালয় পাঠালে একদিকে যেমন তার শিক্ষার ব্যয় বহন করা লাগে, অন্যদিকে তাকে কোন কাজেও পাঠানো না যাওয়ায় তাদের আয় কমে যায়। যার ফলে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠায় না। এজন্যই দারিদ্র প্রতিনিয়ত নিরক্ষরতা সৃষ্টি করে চলছে।

উত্তর

ছক-১ জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: যদি কোন দেশের জনসংখ্যা প্রয়োজনাতিরিক্ত বা জনসংখ্যার ফলে জনগণের কল্যাণ ব্যাহত কিংবা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম ঘণবসতিপূর্ণ ও জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। বিগত সময়ে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হলেও কিন্তু বাংলাদেশে আয়তন একই থাকায় এখানে এ জনসংখ্যার ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১৫৩ জন। ক্ষুদ্র আয়তনের এই দেশে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সামাজিক সমস্যা দিন দিন বেড়েই চলছে। এর ফলে খাদ্যাভাব, দারিদ্র, শিক্ষার অভাব, বাসস্থানের স্বল্পতা, যানবাহনে উপচে পড়া ভীড়, পরিবেশগত সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিয়েছে । উদ্দীপকের ছক-১ এ বাসস্থান সমস্যা, সড়কে যানবাহনের আধিক্য, বাস ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভীড় ইত্যাদি সমস্যার কথা বলা হয়েছে। মূলত অত্যাধিক জনসংখ্যার ফলে আমাদের বাসস্থান নিয়ে যেমন সমস্যা হচ্ছে তেমনি অত্যাধিক জনসংখ্যার প্রয়োজন মেটানোর জন্য সড়কে যানবাহনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। পাশাপাশি এত বিশাল পরিমাণ জনসংখ্যার চাপ সামলাতে না পারার কারণে বাস ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। তাই বলা যায়, ছক-১ জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে।

উত্তর

ছক-১ এ জনসংখ্যা সমস্যার প্রভাব ও ছক-২ এ পরিবেশগত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। পরিবেশগত সমস্যাটি জনসংখ্যা সমস্যারই প্রভাব। নিম্নে এই বিষয়ে মতামত তুলে ধরা হলো : দিন দিন আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সাথে আয়তন বৃদ্ধি না পাওয়ায় একই পরিমান জায়গায় অনেক বেশি পরিমাণ মানুষকে বসবাস করতে হচ্ছে। তথা জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আর এই অতিরিক্ত যে জনসংখ্যার জন্য প্রতিদিন গৃহস্থালির বর্জ্য, মল মুত্র, রান্না বর্জ্য বেশি উৎপন্ন হচ্ছে যা পানিতে নিক্ষেপ করার কারণে পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে পানি দূষিত হচ্ছে। এছাড়াও অত্যাধিক মানুষের বিভিন্ন চাহিদা পূরণের জন্য দেশে অনেক বেশি পরিমাণ কলকারখানা প্রতিষ্ঠা হচ্ছে। পাশাপাশি যানবাহনের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। যেগুলো থেকে প্রচুর কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। কিন্তু প্রয়োজনীয় শোধনের ব্যবস্থা না থাকায় এগুলো পরিবেশকে বিপর্যস্ত করছে। তাই বলা যায়, পরিবেশগত সমস্যাটি জনসংখ্যা সমস্যারই প্রভাব।
HSCSociology 2nd PaperChapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমাইয়া অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার পিতা জাহিদ মিয়া তাকে বিয়ে দেন। বিয়ের সময় পাত্রের বাবা মজিদ মিয়ার দাবী অনুযায়ী নগদ পঞ্চাশ হাজার টাকা ও টেলিভিশন দিতে জাহিদ মিয়া বাধ্য হন। বছর খানেক পরে জাহিদ মিয়া খবর পান তার মেয়ে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে।

Dinajpur · 2017

ক
NGO-এর পূর্ণরূপ কী?
খ
জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মজিদ মিয়ার দাবী করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর।
ঘ
সুমাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।

জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.NGO-এর পূর্ণরূপ কী?

NGO-এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: রাকিব বি.এ পাস করেও পাঁচ বছর ধরে কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। ঘটনা-২: মতিন নেশাজাত দ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে থাকে। যখন নেশার টাকা সংগ্রহ করতে পারে না, তখন চুরি ছিনতাই খুন করতেও দ্বিধাগ্রস্ত হয় না।

Dinajpur · 2017

ক
শব্দ দূষণ কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?
গ
ঘটনা-১ কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
ঘটনা-২ এর অন্যতম কারণ ঘটনা-১। তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শব্দ দূষণ কী?

শব্দ দূষণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শীতকালীন ছুটিতে শফিক স্যারের নেতৃত্বে শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেল। শীতকাল হলেও অনেকেই গরম পোশাক নেয়নি। স্যার বিষয়টি লক্ষ করে গরম পোশাক না পরার জন্য বকাবকি করল। এক ছাত্র বলল, স্যার এ বছর শীত একেবারে নেই বললেই চলে তো তাই গরম পোশাক পরিনি। স্যারও বিষয়টির সত্যতা স্বীকার করে বললেন, আসলেই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাই শীত কম অনুভূত হচ্ছে।

Dhaka · 2017

ক
মাদকাসক্তি কী?
খ
সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে শিক্ষার্থীদের শীত অনুভূত না হওয়ার কারণটি কিসের পরিবর্তনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বৈশ্বিক উষ্ণতাই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?

সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাদকাসক্তি কী?

মাদকাসক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।