উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট-১-এ কোন সামাজিক সমস্যাটি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট-১ এ যৌন নিপীড়ন নামক সামাজিক সমস্যাটি নির্দেশিত হয়েছে। বর্তমান সময়ের আলোচিত একটি সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, রাস্তাঘাট বা গণপরিবহণে ইচ্ছাকৃত শরীর স্পর্শ, প্রেম নিবেদন প্রভৃতি। উদ্দীপকের দৃশ্যপট-১ এ দেখা যায়, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শম্পাকে গণপরিবহণে যাতায়াত করার সময় মৌখিক ও শারীরিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমস্যাটি যৌন নিপীড়ন সমস্যাকে ফুটিয়ে তুলেছে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট-১-এ কোন সামাজিক সমস্যাটি নির্দেশিত হয়েছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর