রহিম মিয়ার মনোভাব বাংলাদেশের কোন সামাজিক সমস্যার পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: রহিম মিয়ার মনোভাব বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা জেন্ডার বৈষম্যের পরিচয় বহন করে। জেন্ডার হলো সামাজিক ধারণা। প্রাকৃতিক বা জৈবিক কারণে নারী ও পুরুষের শারীরিক ও বৈশিষ্ট্যগত ভিন্নতা অপরিবর্তনীয় বিষয়। কিন্তু জেন্ডারের ধারণা সমাজ কর্তৃক আরোপিত। প্রাকৃতিকভাবে কোনো সীমাবদ্ধতা না থাকলেও সমাজে নারী ও পুরুষের কাজের লক্ষ্যে পার্থক্য সৃষ্টি করে রেখেছে। এ বৈষম্যের কারণে নারীরা সমাজে সবক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। এমনকি পুরুষ সমাজকে প্রাধান্য দিতে গিয়ে কখনো কখনো নারীর জন্মকেই অভিশাপ মনে করা হয়। যে কারণে একটি ছেলে সন্তান জন্ম নিলে মা-বাবা যতো খুশি হয়, মেয়ে সন্তান জন্ম নিলে ততো খুশিতো হয়ই না, বরং কখনো কখনো মেয়ে শিশুটিকে পরিবারের জন্য বোঝা মনে করে। যেমনটি উদ্দীপকের রহিম মিয়ার ক্ষেত্রে দেখা যায়। পুত্র সন্তানের আশায় পর পর চারটি কন্যা সন্তান হলে সে খুবই অখুশি হয়। কিন্তু পঞ্চম সন্তানের সময় পুত্র সন্তান হলে সে খুবই খুশি হয় এবং খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ায়। রহিম মিয়ার এমন মনোভাব সমাজে প্রচলিত নারী-পুরুষের জেন্ডার বৈষম্যকেই নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
রহিম মিয়ার মনোভাব বাংলাদেশের কোন সামাজিক সমস্যার পরিচয় বহন করে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর