উক্ত সমস্যাই কি জনসংখ্যার সমস্যার একটি অন্যতম কারণ বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উক্ত সমস্যা তথা জেন্ডার বৈষম্য জনসংখ্যা সমস্যার অন্যতম কারণ বলে আমি মনে করি। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বলা হয়। যেকোনো দেশের শ্রেষ্ঠ সম্পদ হলো সেই দেশের জনসংখ্যা। কিন্তু সেই জনসংখ্যা যদি মাত্রাতিরিক্ত এবং অদক্ষ হয় তাহলে সেই জনসংখ্যা একটি দেশের সমস্যা হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার অন্যতম একটি প্রধান কারণ হলো জেন্ডার বৈষম্য। জেন্ডার বৈষম্যের প্রত্যক্ষ উদাহরণ হলো পুত্র সন্তান 'লাভের আকাঙ্ক্ষা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হলো পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দেশের অধিকাংশ পরিবারই প্রথম সন্তান হিসেবে পুত্র সন্তান আশা করে। তাদের ধারণা পুত্র সন্তান না থাকলে পরিবারের অস্তিত্ব টিকে থাকে না। অনেক পরিবার পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অনেকগুলো মেয়ে সন্তান জন্ম দিয়ে থাকে। যেমনটি উদ্দীপকের রহিম মিয়ার ক্ষেত্রেও লক্ষণীয়। আর এভাবেই দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটতে থাকে। সুতরাং বলা যায়, জেন্ডার বৈষম্যের প্রত্যক্ষ ফল পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা জনসংখ্যা সমস্যার অন্যতম প্রধান একটি কারণ।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উক্ত সমস্যাই কি জনসংখ্যার সমস্যার একটি অন্যতম কারণ বলে তুমি মনে কর?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর