উদ্দীপকে চিত্র 'খ'-এ কোন সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র 'খ'-এ মাদকাসক্তি নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করছে। শাব্দিক অর্থে মাদকাসক্তি বলতে মাদকদ্রব্যের প্রতি এক প্রবল আকর্ষণকে বোঝায়। পারিভাষিক দিক থেকে মাদকাসক্তি হচ্ছে এমন একটি অভ্যাস বা অবস্থা যখন একজন মানুষ বিভিন্ন রকম মাদক যেমন- আফিম, মরফিন, হেরোইন, গাঁজা প্রভৃতি নিয়মিত ব্যবহারের মাধ্যমে তার শরীর ও মনকে ওই সমস্ত মাদকের ওপর পুরাপুরি নির্ভরশীল করে তোলে। যার ফলশ্রুতিতে সমাজে শান্তি এবং ভারসাম্যের প্রতি হুমকির সৃষ্টি হয়। মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ, দেশ এমনকি বিশ্বের জন্য অকল্যাণকর। মাদকাসক্ত ব্যক্তিরা সমাজে বিশৃঙ্খলা ও অপকর্ম করতে উদ্যত থাকে। উদ্দীপকের চিত্র 'খ'-এ বিভিন্ন ধরনের মাদকের চিত্র তুলে ধরা হয়েছে। যেহেতু বিভিন্ন ধরনের মাদকের ব্যবহারের মাধ্যমে সামাজিক সমস্যার সৃষ্টি হয়, সেহেতু বলা যায়, উদ্দীপকের চিত্র খ মাদকাসক্তি নামক সামাজিক সমস্যার ইঙ্গিত বহন করে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উদ্দীপকে চিত্র 'খ'-এ কোন সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর