উদ্দীপকে 'A [গণিত] কোন ধরনের সমস্যা? এর প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] -এর সমস্যাটি হলো শব্দ দূষণ। স্বাভাবিক পরিবেশে সহ্য ক্ষমতার বাইরে অপেক্ষাকৃত উচ্চ তীব্রতার শব্দ, যা জীবজগতের বিশেষত মানুষের অপ্রতিরোধ্য ক্ষতির কারণ তাই হলো শব্দ দূষণ। শব্দ দূষণ মানুষের শ্রবণশক্তির ক্ষতি করা ছাড়াও নানাবিধ ক্ষতি করে থাকে। শব্দ দূষণ একটি মারাত্মক সমস্যা, যার প্রভাবে হৃদরোগ, উচ্চ রক্তচাপ সৃষ্টি এবং ঘুমের ব্যাঘাত ঘটে। মানুষের মনোযোগ ক্ষমতা কমে গিয়ে মেজাজ রুক্ষ হয়ে যায়। শব্দ দূষণ মানুষের হজমে সমস্যা তৈরি ও পেপটিক আলসার সৃষ্টি করে। এছাড়াও শব্দ দূষণের প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় এবং শিশুর মানসিক বিকাশকে ব্যাহত করে। মানুষের বিভিন্ন শারীরবৃত্তীয় তন্ত্রে ক্ষতি ছাড়াও পরিবেশের বিভিন্ন রকম প্রাণীর ওপরও শব্দ দূষণের প্রভাব পড়ে। ঢাকার আশ-পাশে যে সমস্ত জলাশয়ে শীতকালে বিদেশি পাখি আশ্রয় নিত আজকাল তাদের কম দেখা যায়। এছাড়াও বোম, পটকা, আতশবাজির বিকট শব্দ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই বলা যায়, শব্দ দূষণ মানবজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উদ্দীপকে 'A কোন ধরনের সমস্যা? এর প্রভাব ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর