শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত মিসেস রেবেকার সমস্যাটি কোন ধরনের সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিসেস রেবেকার সমস্যাটি যৌন নিপীড়ন সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাকে ইঙ্গিত করে। বর্তমান সময়ের আলোচিত একটি সামাজিক সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা অপ্রত্যাশিত অঙ্গভঙ্গি করা বা শব্দ করা, আপত্তিকর কথা বলা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়নো, শিষ দেওয়া, প্রেম নিবেদন করা ইত্যাদি। যৌন নিপীড়নের ফলে মেয়েরা মানসিকভাবে অস্বস্তিকর অবস্থায় পড়েন। উদ্দীপকে দেখা যায়, মিসেস রেবেকা যখন রাতে বাসায় ফেরেন, তখন রাস্তায় অপরিচিত ব্যক্তি কর্তৃক অপ্রত্যাশিত নানান শব্দ, 'আপত্তিকর কথাবার্তার মুখোমুখি হন। যা পূর্বোক্ত আলোচনায় আলোচিত যৌন নিপীড়নের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস রেবেকার সমস্যাটি যৌন নিপীড়নমূলক সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাকে নির্দেশ করে।

HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত মিসেস রেবেকার সমস্যাটি কোন ধরনের সামাজিক নিরাপত্ত…

উদ্দীপক

মাঝে মধ্যে মিসেস রেবেকার বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তখন রাস্তায় অপরিচিত ব্যক্তি কর্তৃক অপ্রত্যাশিত নানান শব্দ, আপত্তিকর কথাবার্তার মুখোমুখী হতে হয় তাকে। বিষয়টি তার জন্য মানসিকভাবে পীড়াদায়ক এবং অস্বস্তিকর। তিনি এর পরিত্রাণ চান।

উত্তর

মানবজীবনের ধারাবাহিক শারীরিক ও মানসিক পরিবর্তনের চূড়ান্ত পর্বকে বার্ধক্য বলে।

উত্তর

গ্রামীণ সমাজের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি কম বৈচিত্র্যময়। গ্রাম হলো একটি ছোট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি। আর এ গ্রামকে ঘিরেই বাংলাদেশের গ্রামীণ সমাজ গড়ে উঠেছে। গ্রামীণ সমাজের মানুষ সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যন্ত। এখানে প্রযুক্তির ছোঁয়া কম পড়ে। ফলে তারা আধুনিক সমাজজীবনের সব সুযোগ-সুবিধা পায় না। এজন্য বলা হয়ে থাকে, গ্রামীণ সমাজ কম বৈচিত্র্যময়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মিসেস রেবেকার সমস্যাটি যৌন নিপীড়ন সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাকে ইঙ্গিত করে। বর্তমান সময়ের আলোচিত একটি সামাজিক সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা অপ্রত্যাশিত অঙ্গভঙ্গি করা বা শব্দ করা, আপত্তিকর কথা বলা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়নো, শিষ দেওয়া, প্রেম নিবেদন করা ইত্যাদি। যৌন নিপীড়নের ফলে মেয়েরা মানসিকভাবে অস্বস্তিকর অবস্থায় পড়েন। উদ্দীপকে দেখা যায়, মিসেস রেবেকা যখন রাতে বাসায় ফেরেন, তখন রাস্তায় অপরিচিত ব্যক্তি কর্তৃক অপ্রত্যাশিত নানান শব্দ, 'আপত্তিকর কথাবার্তার মুখোমুখি হন। যা পূর্বোক্ত আলোচনায় আলোচিত যৌন নিপীড়নের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস রেবেকার সমস্যাটি যৌন নিপীড়নমূলক সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাকে নির্দেশ করে।

উত্তর

উক্ত সমস্যা তথা যৌন নিপীড়ন সমস্যাটির সমাধানে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। যৌন নিপীড়ন হচ্ছে নারীর প্রতি পুরুষের এমনসব অনভিপ্রেত আচরণ যা একজন নারীর মানসিকতা ও স্বাধীনতার ওপর চরম আঘাত হানে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, যৌন নিপীড়নের ফলে নারী ও শিশুরা মানসিক ও শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সমাজে খাপ খাইয়ে চলতে পারে না। তাই এ সমস্যাটি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রগামী ভূমিকা পালন করে।শিশুদের সুষ্ঠু সামাজিকীকরণে পরিবার বিশেষ ভূমিকা পালন করে। যারা নারীদের উত্ত্যক্ত করে তারা এ সমাজেরই মানুষ কারও ভাই, ছেলে বা আত্মীয়। তাই প্রথমেই সন্তানের সাথে পরিবারের অভিভাবকদের সম্পর্ক বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করা প্রয়োজন। একমাত্র পিতামাতা, ভাইবোন ও অন্যান্য সদস্যদের স্নেহ ভালোবাসাপূর্ণ আন্তরিক পরিবেশের মাধ্যমেই ছেলেমেয়েদের মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধের সৃষ্টি করা সম্ভব। আর শিক্ষাপ্রতিষ্ঠান নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া পাঠ্যবই এবং শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষকরা যৌন নিপীড়নের কুফল ও নৈতিকতার দিকটি শিখিয়ে থাকেন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, যৌন নিপীড়নমূলক সামাজিক সমস্যাটি সমাধানে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
HSCSociology 2nd PaperChapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমাইয়া অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার পিতা জাহিদ মিয়া তাকে বিয়ে দেন। বিয়ের সময় পাত্রের বাবা মজিদ মিয়ার দাবী অনুযায়ী নগদ পঞ্চাশ হাজার টাকা ও টেলিভিশন দিতে জাহিদ মিয়া বাধ্য হন। বছর খানেক পরে জাহিদ মিয়া খবর পান তার মেয়ে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে।

Dinajpur · 2017

ক
NGO-এর পূর্ণরূপ কী?
খ
জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মজিদ মিয়ার দাবী করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর।
ঘ
সুমাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।

জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.NGO-এর পূর্ণরূপ কী?

NGO-এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: রাকিব বি.এ পাস করেও পাঁচ বছর ধরে কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। ঘটনা-২: মতিন নেশাজাত দ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে থাকে। যখন নেশার টাকা সংগ্রহ করতে পারে না, তখন চুরি ছিনতাই খুন করতেও দ্বিধাগ্রস্ত হয় না।

Dinajpur · 2017

ক
শব্দ দূষণ কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?
গ
ঘটনা-১ কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
ঘটনা-২ এর অন্যতম কারণ ঘটনা-১। তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শব্দ দূষণ কী?

শব্দ দূষণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শীতকালীন ছুটিতে শফিক স্যারের নেতৃত্বে শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেল। শীতকাল হলেও অনেকেই গরম পোশাক নেয়নি। স্যার বিষয়টি লক্ষ করে গরম পোশাক না পরার জন্য বকাবকি করল। এক ছাত্র বলল, স্যার এ বছর শীত একেবারে নেই বললেই চলে তো তাই গরম পোশাক পরিনি। স্যারও বিষয়টির সত্যতা স্বীকার করে বললেন, আসলেই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাই শীত কম অনুভূত হচ্ছে।

Dhaka · 2017

ক
মাদকাসক্তি কী?
খ
সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে শিক্ষার্থীদের শীত অনুভূত না হওয়ার কারণটি কিসের পরিবর্তনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বৈশ্বিক উষ্ণতাই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?

সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাদকাসক্তি কী?

মাদকাসক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।