উদ্দীপকের ঘটনা ২ এ কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ নিরক্ষরতা নামক সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিরক্ষরতা কথাটির উদ্ভব ঘটেছে নিরক্ষর শব্দ থেকে। 'নিরক্ষর'-এর শাব্দিক অর্থ হলো স্বাক্ষরজ্ঞানের অভাব। সাক্ষরতার আধুনিক ধারণা অনুযায়ী মাতৃভাষায় পড়তে পারা, লিখতে পারা, দৈনন্দিন হিসাব করতে পারার ক্ষমতাই হলো সাক্ষরতা। যিনি উল্লিখিত তিনটি যোগ্যতার অধিকারী নন তিনি নিরক্ষর। মূলত নিরক্ষর হলো সেই ব্যক্তি যিনি লিখতে ও পড়তে পারে না। আর অক্ষরজ্ঞানের অভাবই হলো নিরক্ষরতা। উদ্দীপকের ঘটনা-২ এ লক্ষণীয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সালমা ইউনিয়ন পরিষদে রিলিফ আনতে গেলে পরিষদের চেয়ারম্যান তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। সে স্বাক্ষর না জানায় টিপসই করে। স্বাক্ষর না জানা উপরে আলোচিত নিরক্ষরতাকে নির্দেশ করে। তাই বলা যায়, ঘটনা-২ দ্বারা মূলত বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা নিরক্ষরতাকে বোঝানো হয়েছে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা ২ এ কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর