"নিরক্ষরতা একটি অভিশাপ।"- ব্যাখ্যা কর।
উত্তর: নিরক্ষরতা যেকোনো দেশ বা জাতির জন্য অভিশাপস্বরূপ। অক্ষরজ্ঞানের অভাবই হলো নিরক্ষরতা। নিরক্ষরতার প্রভাবে দেশের অধিকাংশ লোকই অজ্ঞ। মানুষের মৌল চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নতুন অভিজ্ঞতা অর্জনের ক্ষমতা অক্ষরজ্ঞানের মাধ্যমে অর্জন করা সম্ভব। কিন্তু নিরক্ষরতার কারণে অধিকাংশ লোকই মৌল চাহিদা পূরণের যোগ্যতা ও দক্ষতা অর্জনে সক্ষম হচ্ছে না। এতে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এজন্য নিরক্ষরতাকে একটি অভিশাপ বলা হয়ে থাকে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
"নিরক্ষরতা একটি অভিশাপ।"- ব্যাখ্যা কর।
উত্তর