ঘটনা-১ নির্দেশিত অবস্থার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ নির্দেশিত অবস্থাটি হলো মাদকাসক্তি যার বিভিন্ন কারণ রয়েছে। যেকোনো মাদক বা নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি ও নির্ভরশীলতাকে মাদকাসক্তি বলে। সাধারণত বিড়ি, জর্দা, তামাক, সিগারেট, গাঁজা, ফেনসিডিল, মদ, হোরোইন, কোকেন, ইয়াবা ইত্যাদি মাদকের অন্তর্গত। উদ্দীপকে ঘটনা-১ আবুল সাহেব প্রায় দেখেন তাদের পুকুর পাড়ে একদল ১৫/১৬ বছরের ছেলেরা গাঁজা টানছে। অর্থাৎ এই ছেলেগুলো মাদকাসক্ত। মাদকাসক্তির পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। মাদকাসক্ত ও দুশ্চরিত্র বন্ধুবান্ধবের প্রভাবে একজন মানুষ খুব সহজে মাদকাসক্ত হয়ে পড়ে। অনেক সময় মানুষ কৌতূহলবশত মাদক নিয়ে থাকে কিন্তু পরবর্তীতে সে অভ্যস্ত হয়ে পড়ে। কর্মোপলক্ষে পিতা-মাতার সাথে দূরত্ব, পিতা-মাতার দাম্পত্য কলহ, অভাব-অনটন, পরিবারের সদস্যদের নৈতিক অধঃপতন, পারস্পরিক সম্পর্কের অবনতি প্রভৃতি কারণে পরিবারে সুস্থ পরিবেশ বিনষ্ট হয় এবং এরূপ পরিবারের সন্তানেরা হতাশা, হীনমন্যতা থেকে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। তাছাড়া জীবনে নানা ব্যর্থতা, পরীক্ষায় অকৃতকার্যতা, প্রেমে প্রত্যাখ্যান প্রভৃতি কারণে তরুণরা হতাশায় ভোগে, সেখান থেকে সাময়িক মুক্তির প্রত্যাশায় মাদকাসক্ত হয়ে পড়ে। তাছাড়া বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বন্ধে বিভিন্ন প্রশাসনিক দুর্বলতা মাদক বিস্তারের পথকে সহজ করেছে।
HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল
ঘটনা-১ নির্দেশিত অবস্থার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর