শেয়ারFacebookWhatsApp

রাশেদের মধ্যে সামাজিক সমস্যার যে দিকটি লক্ষ করা যায় তার ব্যাখ্যা দাও ।

উত্তর: উদ্দীপকের রাশেদের মধ্যে সামাজিক সমস্যার যে দিকটি লক্ষ করা যায় তা হলো মাদকাসক্তি । এই মাদকাসক্তির প্রভাবে শারীরিক ও মানসিক অশান্তি, পারিবারিক ক্ষতি, আর্থসামাজিক ক্ষতি, যুব সমাজের ক্ষতি ইত্যাদি সামাজিক সমস্যা পরিলক্ষিত হয়। এসব প্রভাবসমূহ উদ্দীপকের রাশেদসহ তার পরিবারকেও নিরাপত্তাহীনতা ও সংকটের মধ্যে ফেলেছে। মাদকদ্রব্য মানুষকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয় । একজন ব্যক্তি নিয়মিতভাবে মাদক নিতে থাকলে একসময় সে শারীরিক ও মানসিকভাবে এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এরূপ ব্যক্তি নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়, যার অধিকাংশই প্রাণঘাতী মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি পরিবারের সদস্য মাদকাসক্ত হলে সেই পরিবারে পারিবারিক অশান্তি, কলহ, মারামারি, দায়িত্ব পালনে অবহেলা পরিবারটিকে কুরে কুরে খায়। মাদকাসক্তির কারণে পারিবারিক ভাঙন, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তাহীনতা ইত্যাদি প্রকট আকার ধারণ করে। সর্বনাশা মাদক দেশের সম্ভাবনাময় আগামী দিনের জাতির কর্ণধার যুবসমাজকে ধ্বংস করে দেয়। কোটি কোটি তারুণ্য মাদকের ভয়ানক থাবায় ধ্বংস হয়ে যায়। এক হিসেবে দেখা গেছে, মাদকসেবীদের ৭০% ভাগেরই বয়স ২১-৩০ বছরের মধ্যে। মাদকাসক্তি বিভিন্ন সামাজিক সমস্যার জন্য দায়ী। এ থেকেই উৎপত্তি হয় কিশোর অপরাধ, ছিনতাই, চুরি- ডাকাতি, লুট, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, চোরাচালান, দুর্নীতি, মেয়েদের উত্ত্যক্ত করা, ধর্ষণ ইত্যাদি সামাজিক সমস্যা।

HSC Sociology 2nd Paper Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় · সৃজনশীল

রাশেদের মধ্যে সামাজিক সমস্যার যে দিকটি লক্ষ করা যায় তার ব্যাখ্যা দ…

উদ্দীপক

সরকারি কর্মকর্তা পিতা ও স্কুল শিক্ষিকা মায়ের একমাত্র সন্তান রাশেদ। সে স্নাতক পাস করে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে থাকে। রাশেদ প্রায় রাতেই ঘরের বাইরে থাকে এবং নেশাজাতীয় দ্রব্যাদি গ্রহণ করে। এই অর্থ যোগানের জন্য সে বাবা-মায়ের মূল্যবান দ্রব্যসামগ্রী বিক্রি করে দেয়। এসব কারণে রাশেদ প্রায়ই অসুস্থ থাকে এবং পরিবার তাকে নিয়ে হতাশ। এমনকি রাশেদের পিতা-মাতাও তাদের সন্তানের সাথে বসবাস করতে নিজেদের নিরাপদ মনে করেন না ।

উত্তর

বার্ধক্য জীবনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিকের সমস্যাই হচ্ছে বার্ধক্য সমস্যা ।

উত্তর

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে অনেক বলে থাকেন কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা। এদেশের শিক্ষাব্যবস্থা অনেকটাই ব্রিটিশ শাসনকে পোক্ত করতে যে কর্মবিমুখ শিক্ষাব্যবস্থা প্রচলিত হয়েছিল তার আধুনিক সংস্করণ। বাস্তব চাহিদা পূরণে এ শিক্ষা অনেক ক্ষেত্রেই সক্ষম নয়।

উত্তর

উদ্দীপকের রাশেদের মধ্যে সামাজিক সমস্যার যে দিকটি লক্ষ করা যায় তা হলো মাদকাসক্তি । এই মাদকাসক্তির প্রভাবে শারীরিক ও মানসিক অশান্তি, পারিবারিক ক্ষতি, আর্থসামাজিক ক্ষতি, যুব সমাজের ক্ষতি ইত্যাদি সামাজিক সমস্যা পরিলক্ষিত হয়। এসব প্রভাবসমূহ উদ্দীপকের রাশেদসহ তার পরিবারকেও নিরাপত্তাহীনতা ও সংকটের মধ্যে ফেলেছে। মাদকদ্রব্য মানুষকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয় । একজন ব্যক্তি নিয়মিতভাবে মাদক নিতে থাকলে একসময় সে শারীরিক ও মানসিকভাবে এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এরূপ ব্যক্তি নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়, যার অধিকাংশই প্রাণঘাতী মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি পরিবারের সদস্য মাদকাসক্ত হলে সেই পরিবারে পারিবারিক অশান্তি, কলহ, মারামারি, দায়িত্ব পালনে অবহেলা পরিবারটিকে কুরে কুরে খায়। মাদকাসক্তির কারণে পারিবারিক ভাঙন, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তাহীনতা ইত্যাদি প্রকট আকার ধারণ করে। সর্বনাশা মাদক দেশের সম্ভাবনাময় আগামী দিনের জাতির কর্ণধার যুবসমাজকে ধ্বংস করে দেয়। কোটি কোটি তারুণ্য মাদকের ভয়ানক থাবায় ধ্বংস হয়ে যায়। এক হিসেবে দেখা গেছে, মাদকসেবীদের ৭০% ভাগেরই বয়স ২১-৩০ বছরের মধ্যে। মাদকাসক্তি বিভিন্ন সামাজিক সমস্যার জন্য দায়ী। এ থেকেই উৎপত্তি হয় কিশোর অপরাধ, ছিনতাই, চুরি- ডাকাতি, লুট, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, চোরাচালান, দুর্নীতি, মেয়েদের উত্ত্যক্ত করা, ধর্ষণ ইত্যাদি সামাজিক সমস্যা।

উত্তর

রাশেদের সমস্যাটি হলো মাদকাসক্তির সমস্যা। রাশেদের মতো প্রতিভা ও তারুণ্যকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে কিছু সুচিন্তিত পরিকল্পনা প্রয়োজন। নিচে বাংলাদেশের প্রেক্ষাপটে এ সম্পর্কে আলোচনা করা হলো— মাদকের প্রচার ও প্রসারের জন্য অন্যতম প্রধান কারণ হলো এর সহজলভ্যতা । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিলে সহজেই মাদকের সরবরাহ কমানো সম্ভব। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন রয়েছে। কিন্তু আইনের প্রয়োগ পদ্ধতি দুর্বল হওয়ার ফলে একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইনগত কার্যক্রমকে শক্তিশালী করে এর যথাযথ প্রয়োগ মাদকাসক্তি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখতে পারে। পারিবারিক পরিবেশ যদি সুন্দর, সৌহার্দপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ হয়, তবে সেই পরিবারের কেউ মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। দারিদ্র ও বেকারত্বের গ্লানি থেকে রক্ষা করা গেলে অনেক যুবক মাদকের ভয়াল থাবার শিকার হতো না। ধর্ম মানুষকে পরিশীলিত করে। ধর্মচর্চার মাধ্যমে মানুষ মাদকের ভয়াল নেশা থেকে বেঁচে থাকতে পারে। যুবক ও তরুণ শ্রেণির মধ্যে যদি ধর্মীয় অনুভূতি জাগ্রত করা যায়, তবে তারা মাদক থেকে বিরত থাকবে। মাদক থেকে মুক্ত থাকার জন্য সমাজে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। পত্রপত্রিকা, সেমিনার, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, চেয়ারম্যান, দলপতি প্রভৃতি নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসতে হবে।
HSCSociology 2nd PaperChapter 9 : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমাইয়া অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার পিতা জাহিদ মিয়া তাকে বিয়ে দেন। বিয়ের সময় পাত্রের বাবা মজিদ মিয়ার দাবী অনুযায়ী নগদ পঞ্চাশ হাজার টাকা ও টেলিভিশন দিতে জাহিদ মিয়া বাধ্য হন। বছর খানেক পরে জাহিদ মিয়া খবর পান তার মেয়ে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে।

Dinajpur · 2017

ক
NGO-এর পূর্ণরূপ কী?
খ
জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের মজিদ মিয়ার দাবী করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর।
ঘ
সুমাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।

জঙ্গীবাদ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.NGO-এর পূর্ণরূপ কী?

NGO-এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: রাকিব বি.এ পাস করেও পাঁচ বছর ধরে কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। ঘটনা-২: মতিন নেশাজাত দ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে থাকে। যখন নেশার টাকা সংগ্রহ করতে পারে না, তখন চুরি ছিনতাই খুন করতেও দ্বিধাগ্রস্ত হয় না।

Dinajpur · 2017

ক
শব্দ দূষণ কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?
গ
ঘটনা-১ কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
ঘটনা-২ এর অন্যতম কারণ ঘটনা-১। তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শব্দ দূষণ কী?

শব্দ দূষণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শীতকালীন ছুটিতে শফিক স্যারের নেতৃত্বে শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেল। শীতকাল হলেও অনেকেই গরম পোশাক নেয়নি। স্যার বিষয়টি লক্ষ করে গরম পোশাক না পরার জন্য বকাবকি করল। এক ছাত্র বলল, স্যার এ বছর শীত একেবারে নেই বললেই চলে তো তাই গরম পোশাক পরিনি। স্যারও বিষয়টির সত্যতা স্বীকার করে বললেন, আসলেই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাই শীত কম অনুভূত হচ্ছে।

Dhaka · 2017

ক
মাদকাসক্তি কী?
খ
সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে শিক্ষার্থীদের শীত অনুভূত না হওয়ার কারণটি কিসের পরিবর্তনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
বৈশ্বিক উষ্ণতাই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?

সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাদকাসক্তি কী?

মাদকাসক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।